-
অগ্রণী ব্যাংক লিঃমণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক
-
মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
-
সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃমণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!
-
মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন
Author: Daily Bondhon
মণিরামপুর প্রতিনিধিঃ চলতি মাসের ২য় সপ্তাহের শুরুতেই ১ম বারের মতো শুরু হতে যাচ্ছে যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর আসর। যশোর জেলা স্টেডিয়ামে আগামি ৮ই নভেম্বর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। বৃহত্তর যশোরের ৮টি উপজেলার(ফুটবল টিম) অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতি সভা করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেঃ) সকাল ১০টায় মণিরামপুর উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। এ সময় আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক,মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ অগ্রণী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং সেবার অগ্রণী দুয়ার ব্যাংকিংয়ের প্রায় ৮ শতাধিক গ্রাহকের ব্যাক্তিগত হিসাব থেকে পরিকল্পিত ভাবে বিভিন্ন ব্যাক্তির ছোট বড় অংকের প্রায় ২ কোটির অধিক টাকা (১ কোটি ৮২ লক্ষ)লোপাটের ঘঠনায় যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ার অগ্রণী দুয়ার ব্যাংকিংয়ের এজেন্ট( ডিলার)মোঃ হান্নান ,ম্যানেজার তরিকুল ইসলাম ও হিসাবরক্ষক নিশিত মন্ডলের সাথে অগ্রণী ব্যাংক লিঃ মণিরামপুর শাখা ব্যাবস্থাপক মোঃ মাসুদ পারভেজের সম্পৃক্ততা মিলেছে।অভিযোগ আছে,অগ্রণী ব্যাংক লিঃ মণিরামপুর শাখার দুয়ারী এজেন্ট ব্যাংকিংয়ের ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম ও হিসাবরক্ষক নিশিত মন্ডল,ডিলার আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে গ্রাহকদের অজান্তে তাদের এফডিআর হিসাব থেকে ইচ্ছামত টাকা উত্তোলন করে আসছিলেন।ভুক্তভোগী একাধিক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে চলতি…
মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগামী ৬ নভেম্বর যশোরে আগমন এবং ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে মণিরামপুর উপজেলা বিএনপি। রবিবার (২ই নভেম্বর) বিকালে মনিরামপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যশোর-৫ (মণিরামপুর)আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি’র সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন মনিরামপুর পৌর বিএনপি’র সভাপতি মোঃ খাইরুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ চলতি বছরের ৩০শে জুন কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকাতে সাইনবোর্ড আছে কার্যালয় নাই এমন প্রশ্নবিদ্ধ কার্যক্রম সম্পর্কে সংবাদ প্রকাশ হয় বাংলাদেশ স্কাউটস মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে। সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট বাংলাদেশ স্কাউটসের চলতি দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক মোঃ শামসুল হকে’র নজরে আসলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটসের উপজেলা সভাপতি নিশাত তামান্না সহ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম,কমিশনার মোঃ মাকসুদুর রহমান’কে দ্রুত ব্যাবস্থা নেওয়ার আদেশ দেন।বাংলাদেশ স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের নিচতলায় মহিলা বিষয়ক কর্মকর্তা পাশেই ফেলে রাখা পূর্ব নির্ধারিত কক্ষটি তড়িঘড়ি করে পরিষ্কার করতে দেখায় যায়। দুঃখজনক হলেও সত্য যে,ঘঠনার ৪…
নিজস্ব প্রতিনিধিঃমাদক ছেড়ে খেলতে চল এই স্লোগান কে সামনে রেখে মনিরামপুর উপজেলার ০১ নং রোহিতা ইউনিয়নের স্বরনপুর গ্রামে রাত্রিকালীন ক্রিকেট টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে উদ্ভোদন করেন মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব জাহাঙ্গীর আলম। মনিরামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্ভোদক সাইদুল ইসলাম বলেন “গ্রাম অঞ্চলের যুব সমাজ মাদক ও মোবাইল গেম এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমি মনে করি এই যুব সমাজকে এসব খারাপ কাজ থেকে দুরে রাখতে খেলাধূলা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বিকল্প নেই। আমরা চেষ্টা করছি…
নিজস্ব প্রতিনিধিঃঐতিহাসিক ২৮ অক্টোবর ২০০৬ সালের সেই রক্তাক্ত পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় বলে মন্তব্য করেছেন যশোর মনিরামপুর ৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রাথী এডভোকেট গাজী এনমুল হক।মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় কুয়াদা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৮শে অক্টোবরের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশ পরবর্তীতে একই মঞ্চে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবসের সেই আলোকচিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রহমত আলী আমির ভোজগাতী ইউনিয়ন এবং সঞ্চালনা করেন মাও:আবুবাক্কার সাংগঠনিক সেক্রেটারি ভোজগাতী ইউনিয়ন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আমির অধ্যাপক…
মণিরামপুর প্রতিনিধিঃ স্বামী প্রবাসে ছিলেন,নিজের ছেলেকেও পাঠিয়েছেন বিদেশে।বাড়িতে মেয়ের বিয়ের তোড়জোড় চলছে,অর্থ-সম্পদের নাই কোনো সংকট! তবুও দীর্ঘদিন যাবত জ্বর-স্বাষকষ্টে ভুগে অবশেষে হাসপাতালের চিকিৎসকের তত্বাবধানে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় মোছাঃ সেলিনা খাতুন(৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের বেকারী ব্যাবসায়ী মোঃ কামালের স্ত্রী।রোগী জরুরী বিভাগে আসা মুহূর্তেই ভর্তির সময়ে অবস্থা অনেক খারাপ ছিলো এই মর্মে চলতি এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) অনুপ বসু,আর রোগীর বড় ভাই দাবী করছেন অনকেদিন যাবত তার বোন জ্বরে পড়েছিলেন,গ্রামের এক পল্লী চিকিৎসকের পরামর্শে চলতি ১৮-২০দিন ধরে ঔষধ সেবন করে আসছিলেন।তথ্যমতে,রোগীর ভাই সহ কয়েকজন মঙ্গলবার ২৮শে অক্টোবর বেলা…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ খুশি মনে নিজের মেয়ের সদ্য ভূমিষ্ট শিশু সন্তানের(নাতী) মুখ দেখতে ব্যাক্তিগত মটর সাইকেলে যশোরের একটি হাসপাতালে যাচ্ছিলো মণিরামপুর পৌরশহরের মৃত মুক্তার হোসেনের বড় ছেলে মোঃ সেলিম হোসেন! যশোরের উদ্দেশ্যে রওয়ানা হলে তার আনন্দের মাঝে বেদনার ছায়া নামালো মণিরামপুর-যশোর সড়কের পতিমধ্য রাজারহাট মোড়ে পৌছালে তেলপাম্প মোড়ে বিপরীত দিক হতে আসা একটি ঘাতক ট্রাক।তথ্যমতে,সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টার পরপরই যশোরের একটি হাসপাতালে অপারেশন পরবর্তী চিকিৎসারত মেয়ে ও সদ্য ভূমিষ্ট তার সন্তানের (নাতীর) মুখ দেখতে নিহত সেলিম নিজস্ব বাহক যোগে রাজারহাট তেলপাম্প মোড়ে পৌছালে বিপরীত দিক হতে আসা ঘাতক ট্রাকটি অনিয়ন্ত্রিত ভাবে মোটরসাইকেলকে সরাসরি চাপা দিলে ঘঠনাস্থলেই সেলিমের মৃত্যু…
এস এম তাজাম্মুলঃ অগ্রণী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং সেবার অগ্রণী দুয়ার ব্যাংকিংয়ের প্রায় ৮ শতাধিক গ্রাহকের ব্যাক্তিগত হিসাব থেকে পরিকল্পিত ভাবে বিভিন্ন ব্যাক্তির ছোট বড় অংকের প্রায় ২ কোটির অধিক টাকা (১কোটি ৮২ লক্ষ)লোপাটের অভিযোগ উঠেছে যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ার অগ্রণী দুয়ার ব্যাংকিংয়ের হিসাবরক্ষক ও ম্যানেজারের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায়, এজেন্ট ব্যাংকিংয়ের ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম ও হিসাবরক্ষক নিশিত মন্ডল দীর্ঘদিন ধরে গ্রাহকদের অজান্তে তাদের এফডিআর হিসাব থেকে ইচ্ছামত টাকা উত্তোলন করে আসছিলেন।পরিকল্পিত এ অর্থলোভী কর্মকাণ্ডের সূচনায় যখন কিছু গ্রাহক তাদের হিসাব মেলাতে ব্যাংকে যায়,নিজের হিসাবে নিজে মিল না পেয়ে অভিযোগ তুলতে শুরু করে কয়েকজন। তখন ব্যাংক কর্মচারীরা প্রথমে নানা…
নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কাজীপুরে শেষ হলো দুই দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যেই আয়োজন করা হয় এ টুর্নামেন্টের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজীপুর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোঃ রুহান, খেলোয়াড় মোঃ আমিনুর রহমান, মোঃ নাসিম, মোঃ স্বাধীন, মোঃ সাব্বির, মোঃ রুহুল আমিনসহ ক্লাবের সকল সদস্য। অনুষ্ঠানে অধিনায়ক মোঃ রুহান বলেন, “আমরা মাদককে না বলি, ফুটবল খেলতে মাঠে আসি।”তিনি আরও বলেন, “বর্তমানে অনেক তরুণ অনলাইন জুয়া ও মাদকে আসক্ত হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে এবং মাদক থেকে দূরে রাখতে।” দুই দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী কাজীপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শংকরপুর স্পোর্টিং ক্লাব…
