-
অগ্রণী ব্যাংক লিঃমণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক
-
মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
-
সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃমণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!
-
মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন
Author: Daily Bondhon
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ জাতীয় ও আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে ২০২৫ সালে চলছে গোটা বিশ্বের সরকারি/বেসরকারি কার্যক্রম।শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য বিভাগ সহ দেশের সকল প্রতিষ্ঠান,এমনকি কৃষি কাজের চাষা পর্যন্ত যেখানে ক্যালেন্ডারের পাতার দিন তারিখের নিয়মে চলছে সেখানে একমাত্র প্রতিষ্ঠান আপো হোমিওপ্যাথি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার হল পরিদর্শকের স্বাক্ষরে পাওয়া গেছে চলতি ২০২৫ সালের অগ্রিম মাসের (নভেম্বর) পরিক্ষার খাতা। তথ্য আছে,অত্র প্রতিষ্ঠান পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি না থাকায় কয়েকবার নির্বাহী মাজিস্ট্রেট বিভিন্ন অংকের জরিমানা করলেও সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে অজানা কোন শক্তিবলে ভূয়া হোমিও ডাক্তারী সনদপত্র বিক্রির রমরমা অবৈধ ব্যাবসা চালিয়ে যাচ্ছেন ভারতীয় এক হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান আপো হোমিওপ্যাথি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরিচালক সুশীল কুমার…
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা ও হামলার প্রতিবাদে আজ রোববার (১৩ অক্টোবর) সারা দেশের মতো যশোরেও কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ সারাদেশে কর্মবিরতি পালন করেন। এর অংশ হিসেবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এক ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, “আপনারা দেখেছেন ঢাকায় কিভাবে শিক্ষকদের রক্তাক্ত করা হয়েছে, হাতে হাতকড়া পরিয়ে টেনে হেঁচড়ে নেওয়া হয়েছে। জাতির কারিগর শিক্ষকরা কোনো সন্ত্রাসী নয়, কোনো ঘুষখোর নয়, যে এভাবে অপমান-অপদস্থ করতে হবে। ন্যায্য দাবির জন্য কথা বললেই কি শিক্ষকদের রক্তাক্ত করতে হবে?” বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার…
মণিরামপুর প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি,আলোচনা সভা,প্রাকৃতিক দূর্যোগে ভীতগ্রস্থ না হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সচেতনা মূলক মহড়া প্রদর্শনীর মধ্য দিয়ে দিনটি উৎযাপন করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ।উপজেলা পরিষদের বটতলায় সোমবার ১৩ই অক্টোবর সকালে ইসলামি রিলিফ বাংলাদেশের সৌজন্যে অনুষ্ঠিত এ সমস্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ সাইফুল ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান,মণিরামপুর পৌরসভা প্রকৌশলী উত্তম মজুমদার,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা…
দৈনিক বন্ধন ডেস্কঃ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আশা শিক্ষা কর্মসূচি ‘সাহসী কন্যাদের গল্পকথা’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করে। শনিবার (১১ অক্টোবর) আশা শিক্ষা কর্মসূচির ফেসবুক পেইজে ভার্চুয়াল এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। আশা শিক্ষা কর্মসূচির এডুকেশন অফিসার মুজতানিবাহ জাহান মাশরেকার সঞ্চালনায় ওয়েবিনারে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জান্নাতি তাহসিন, সেবক শিক্ষার্থী ও মেন্টর খাদিজা আক্তার, শিক্ষা সুপারভাইজার অমৃতা ইসলাম, এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস এবং কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বক্তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের গল্প শেয়ার করেন। বিশেষ করে সাবেক শিক্ষার্থী জান্নাতি তাহসিন, কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং মেন্টর…
মণিরামপুর প্রতিনিধিঃমণিরামপুর পৌরসভার প্রাচীরের উত্তর পাশ দিয়ে বাইপাস রাস্তার একপাশে চলছ ড্রেনের কাজ,আরেক পাশে সাপ্লাই পানি সরবরাহের লাইনের সংস্কার। পৌরসভার উন্নয়ন প্রকল্পের চলমান ঐ কাজের দৃশ্যমান ফুটেজ মোতাবেক,পৌরসভার প্রাচীর ঘেঁষে আলিয়া মাদ্রাসার সামনে পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান, অপর পাশে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মুরগীহাট,পাবলিক লাইব্রেরী,প্রভাতী বিদ্যাপিট সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিভিন্ন কম্পানির ডিলারশীপ সহ অসংখ্য ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে দিয়ে খুড়ে রাখা হয়েছে সাপ্লাই পানি সরবরাহের পাইপ লাইন সংস্কারের জন্য। গত বৃহস্পতিবার হতে রীতিমত পোরসভার প্রাচীরের মেইন সড়ক বরাবর এবং কাজের শেষ অংশে আলিয়া মাদ্রাসার সামনে সড়কের মাঝ বরাবর পাথরের স্তুপ রেখে সড়কে হেটে যাওয়া পথ বন্ধ করে ফেলেছে সংশ্লিষ্ট ঠিকাদারী…
নিজস্বপ্রতিনিধিঃ মনিরামপুর উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়নে চালকিডাংগা বাজারে ”সম্প্রীতি ফাউন্ডেশন” এর আয়োজনে ১১ই অক্টোবার রোজ শনিবার সর্বসাধারণের জন্য ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওয়াল্টন শোরুমের পেছনে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে ভিড় জমায় শত শত মানুষ।সকাল ৯.৩০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপি এই ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় যার মধ্যে ৫৭ জন কে বিনা মুল্যে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়।উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন সম্প্রীতি ফাউন্ডেশনের সভাপতি ব্যাংক কর্মকর্তা আবু বাক্কার সিদ্দীক, আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান, মোঃ আব্দুল…
নিজস্ব প্রতিনিধিঃগতকাল আত্মার বন্ধন ফাউন্ডেশন কতৃক একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমাজে ঐক্য ও তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে এই টুর্নামেন্টর আয়োজন করে বলে জানান আয়োজবৃৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: সেলিম ইঞ্জিনিয়ার ফয়সাল,মুস্তাফিজুর, সজিব ও গাজী মোজাম্মেল। আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের অর্থদাতা সোহাগ বলেন, “তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ পথে রাখতে আমি সবসময় এমন উদ্যোগে পাশে থাকতে চাই।” টুর্নামেন্টে বিভিন্ন এলাকার মোট ৬টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় ৬নং ওয়ার্ড খাল পাড়া চ্যাম্পিয়ন ও গাঙ্গুলিয়া মুখোমুখি হয়। টুর্নামেন্টে শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়ফাউন্ডেশনের সভাপতি মো:রাসেল বলেন, “আমরা চাই তরুণরা খেলাধুলার…
মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরে যথাযথ ভাবে উৎযাপিত হয়েছে ২০২৫ইং এর জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে ব্রাক বাংলাদেশের সহযোগিতায় মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা।মণিরামপুর পৌরসভা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ইং উপলক্ষে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি” এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় কন্যাশিশু’র অধিকার,ক্ষমতা ও আইনি সহায়তার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আগত অতিথিরা।বুধবার বেলা ১২টায় অনুষ্ঠিত জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মোঃ রেজাউল ইসলাম,ব্রাক বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।
মণিরামপুর প্রতিনিধিঃ মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নে মৎস ঘেরে ক্ষতিকারক মুরগীর বিষ্ঠার লিটার মাছের খাবার হিসেবে ব্যবহারের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনায় এক ঘের মালিককে ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(মাজিস্ট্রেট) নিশাত তামান্না।সোমবার ৬ই অক্টোবর পরিচালিত ভ্রাম্যমান আদালতের রায় অনুযায়ী ঐ ব্যাবসায়ীর অর্থদন্ডের নগদ ৫০,০০০ টাকা তাৎক্ষণিক আদায় করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছ মণিরামপুর উপজেলা নির্বাহী কার্যালয় কর্তৃপক্ষ।উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান মৎস ঘেরে মুরগীর লিটার আইনত দন্ডনীয় অপরাধ। পরিবেশ ও স্বাস্থ্য ক্ষতিকারক মুরগির লিটার মাছের খাদ্য হিসাবে ব্যাবহার করায় ঐ ঘের মালিককে ১ মাসের কারাদণ্ড অনাদায়ে ৫০,০০০ হাজার টাকা জরিমানা…
নিজস্ব প্রতিনিধিঃআজ ৬ অক্টোবর ২০২৫ ইং রোজ সোমবার ইসলামী ব্যাংকের নওয়াপাড়া ইসলামী ব্যাংক লিঃ এর সামনে আজ সকালে ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এসআলম কর্তৃক নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে। এ সমাবেশে গ্রাহকেরা বলেন,বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট, জালিম ও সৈরাচারী শেখ হাসিনার সরকার ইসলামী ব্যাংক কে জোর করে দখল করে নিয়ে অসৎ, অদক্ষ, অনৈতিক, অনাদর্শিক লোকদের কে অবৈধ ভাবে নিয়োগ দিয়ে ব্যাংক টিকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। এসময় বক্তারা প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস কে হুশিয়ারী করে বক্তারা বলেন ঐ সমস্ত দুর্নীতিকারী,লুটেরা, অসৎ কর্মকর্তাদের কে ব্যাংক থেকে অপসারণ করে ইসলামী ব্যাংক টাকে আবারও…
