-
অগ্রণী ব্যাংক লিঃমণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক
-
মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
-
সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃমণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!
-
মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন
Author: Daily Bondhon
মণিরামপুর প্রতিনিধিঃ দেশের বাইরে অবস্থানরত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সোস্যাল মিডিয়ায় ১৩ই নভেম্বর বৃহস্পতিবার ডাকা লকডাউনের প্রতিবাদে ১২ই নভেম্বর বুধবার বিকেলে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল মনিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংকিপ্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু,উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ ১ম বারের মতো শুরু হয়েছে যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং। বর্ণাঢ্য আয়োজনে ইতিমধ্যে এ আসরের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার বিকাল ৩টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ বাঘারপাড়া উপজেলা প্রশাসনের ফুটবল টিমের সাথে লড়বে মণিরামপুর উপজেলা প্রশাসনের টিম।যশোর জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম ম্যাচের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে এ মর্মে চলতি তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর উপজেলা ফুটবল টিম ম্যানেজমেন্ট।প্রস্তুতির সময় বেশি না পেলেও আজকের ম্যাচকে নিয়ে দুই উপজেলার হয়ে অংশ নেওয়া ফুটবলার ও সংশ্লিষ্ট বিষয়ের ব্যাক্তিবর্গের পাশাপাশি ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে…
মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারস্থ্য একটি ভাড়া বাড়ি হতে শুক্রবার রাত আনুমানিক ৯টার পরপরই ব্রাক বাংলাদেশ এনজিও কর্মী মোছাঃ বন্যা আক্তার (৩২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। মৃত বন্যা শ্যামকুড় ইউনিয়নের ময়নাবাড়ি এলাকার ডেন্টিস্ট মোঃ মাহবুবুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান তপুর ২য় পক্ষের স্ত্রী ও রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার চরানধবেমান গ্রামের আবুল কালাম মুন্সী ওরফে বিশে মুন্সীর মেয়ে।মৃত বন্যা ও তপুর ২ বছর ৮ মাস বৈবাহিক সম্পর্কের ফসল ১বছর ৭ মাস বয়সী মেয়ে তুবাকে পাশের বাসায় পাওয়া গেলেও এখনো পর্যন্ত বন্যার স্বামীর খোজ না পেয়ে ময়নাতদন্তের আত্মহত্যার রিপোর্টের সাথে মরদেহ নিয়ে মণিরামপুর থানা…
এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ দীর্ঘ কয়েক বছর পর দেশে এখন বইছে নির্বাচনী হাওয়া,দলমত নির্বিশেষে ভোটার হতে প্রর্থী! প্রার্থী পার হয়ে রাজনৈতিক প্রতিটি দলের কেন্দ্র পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী রোডম্যাপ মোতাবেক,সামনের মাসেই (ডিসেম্বর) তফসীল ঘোষণার ৩ মাসের মাথায় অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারীতে হতে যাওয়া সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় যশোরের ৬টি আসনের মধ্য ৫টিতে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দেশের বড় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।তথ্যসূত্র বলছে,সারা দেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ হাইভোল্টেজ অনেকেই প্রতীক পাননি। দেশব্যাপী দলীয় মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীদের কয়েক জায়গায় আন্দোলন ও বিক্ষোভ করতে দেখা গেছে। বিএনপির…
নিজস্ব প্রতিনিধিঃমনিরামপুর উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়নে৭নং ওয়ার্ডে ”হুরগাতী ইসলামী পাঠাগার” এর আয়োজনে ৮ই নভেম্বার রোজ শনিবার সর্বসাধারণের জন্য ‘ফ্রি চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। হুরগাতী গ্রামের মসজিদের পাশে ইসলামী পাঠাগারে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা নিতে ভিড় জমায় শত শত মানুষ।সকাল ৯.০০টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপি এই ক্যাম্পে প্রায় পাঁচশতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়।উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ”হুরগাতী ইসলামী পাঠাগার” সভাপতি মাওলানা আব্দুর রউফ,সেক্রেটারি আলতাফ হোসেন আরও উপস্থিত ছিলেন হুরগাতী ইসলামী পাঠাগারের কোষাধ্যক্ষ হুমায়ন ফরিদ এছাড়া পাঠাগারের সদস্য বৃন্দ ।এসময় চিকিৎসা নিতে এসে রোগীরা…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী পাপিয়া দাস মণিরামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের মেকানিক পদে চাকরি করতেন। উপজেলার বাজিতপুরে নন এমপিও ভুক্ত একটি কলেজের শিক্ষকতার পাশাপাশি উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে গভীর নলকূপ স্থাপন কাজের তদারকি করতে নিজের স্ত্রী পাপিয়া দাসকে (৩২) সহযোগিতা করতেন। বাকি সময়টাতে রনজিত দাস(৪৩) চাঁদপুর নতুন হাটে আড়ৎদারি করতেন। সংসারে প্রতিবন্ধী এক সন্তানকে নিয়ে সুখেই যাচ্ছিলো দিন। তবে সে সময়টা দীর্ঘায়িত হলোনা এ দম্পতির। অবৈধযান চাউল ভর্তি ট্রলির চাপায় ২টি তাজা প্রান ঝরে গেলো অকালে।তথ্যমতে,বুধবার ৫ই নভেঃ বেলা সাড়ে ১২টার দিকে স্বামী রনজিতের মোটরসাইকেলে চড়ে…
মণিরামপুর প্রতিনিধিঃ নাই কোন বৈধতার কাগজপত্র,দেখাতে পারলেন না যশোর জেলা পরিষদের অনুমোদন কপি (ডিসিআর) ! তবুও অজানা কোন শক্তিবলে কয়েক বছর ধরে যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারস্থ একের এক খতিয়ানের সরকারি খাস জমিতে কয়েকটা দোকান বসিয়ে অবৈধভাবে দখলে আছেন একই এলাকার ইসহাক আলী সরদারের ছেলে মোঃ জসিমউদদীন নামের এক ব্যবসায়ী।সরকারি জমিতে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করেই থেমে নেই এ ব্যবসায়ী! অভিযোগ উঠেছে মণিরামপুর ঢাকুরিয়া বাজার মৌজায় সরকারি খাসের ৬ শতক জমিতে ১৯৯০ সালেরও আগে ডিসিআর কাটা জমিতে জসিমউদদীন অবৈধ দখলে থাকার পর ফসলী জমির ঘাস ফড়িংয়ের মতো লাফ দিয়ে এসএ ১৩৯২ ও আরএস রেকর্ড ১৯২০ নং দাগের ব্যাক্তি মালিকানাধীন আরো…
নিজস্ব প্রতিনিধিঃআজ মুফতী ওয়াক্কাস রহঃ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জন অসহায় ও দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আশরাফ ইয়াছিন এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রকল্প সভাপতি মাওলানা আশফাকুল আনওয়ার ইয়ামিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী রশিদ বিন ওয়াক্কাস হাফিঃ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা বরকাতুল ইসলাম ও মুফতি কামরুজ্জামান কাসেমী। এছাড়া নির্বাহী সদস্য হাসান আল মামুন, নাসিম খান এবং ছাত্রনেতা এস এম মারুফ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রশিদ বিন ওয়াক্কাস হাফিঃ বলেন, “মানবসেবাই আমার…
নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী আন্দোলনে যোগ দিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান। মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।মাওলানা ফজলুর রহমান গাজীপুরে অবস্থিত জামেয়া খালেকিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে প্রার্থী হতে আগ্রহী মাওলানা ফজলুর রহমান। এর আগে গত ২০২৪ সালের নির্বাচনে তিনি এ আসন থেকে নির্বাচন করেছিলেন। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদেও অংশ নেন তিনি। দল পরিবর্তন প্রসঙ্গ…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশের অন্যতম বৃহত্তর উপজেলা যশোরের মণিরামপুরে সর্বত্রই এখন বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। কুকুরের আক্রমন হতে রক্ষা পাচ্ছেনা কেউই! এক পৌরসভা ও ১৭ ইউনিয়ন জুড়ে বেওয়ারিশ কুকুরের আক্রমন দৈনিক হতাহতের অভিযোগের পরও কর্তৃপক্ষের নীরবতায় জলাতঙ্কের আশংকায় প্রায় ৪ লক্ষ জনসাধারণ। গত ৩দিনে অর্থাৎ ৭২ ঘন্টার ব্যবধানে মণিরামপুর পৌরসভার কয়েকটি এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমনের স্বীকার হয়ে এক নারীর (১) মৃত্যু সহ সর্বমোট ১৭ জনের আহতের খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মোতাবেক,প্রতিদিনই কুকুরের আক্রমনের স্বীকার হয়ে একাধিক রোগী চিকিৎসা নিতে আসলেও রেবিক্স ভ্যাকসিন না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে অনত্র সেবা নেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স ছারতে বাধ্য হচ্ছে…
