Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, March 24
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

    February 23, 2026

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»জাতীয়»ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সচিবের দ্বন্দ্ব, পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত
জাতীয়

ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সচিবের দ্বন্দ্ব, পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

Daily BondhonBy Daily BondhonSeptember 25, 2025No Comments2 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 310

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মণিরামপুর উপজেলার ১ নম্বর রোহিতা ইউনিয়ন পরিষদের প্রশাসক রনজিত কুমার দাশের প্রতি অনাস্থা জানিয়েছেন পরিষদের ইউপি সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সরজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে এই তথ্য নিশ্চিত হয়।
প্রশাসক রনজিত কুমার দাশ সাংবাদিকদের বলেন, “আমি যোগদান করেছি প্রায় দুই মাস হলো। এ সময়ের মধ্যে জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ ও নাগরিক সনদসহ মৌলিক সেবাসমূহ নিয়মিত দিয়েছি। তবে উন্নয়নমূলক কোনো কাজ এখনো হাতে নেওয়া হয়নি। আমার প্রতি অনাস্থার কারণ আমি বুঝতে পারছি না। শুনেছি, আমাকে বাদ দিয়েই মিটিং করা হচ্ছে। দুই-একজন সদস্য মিলে এই পরিস্থিতি তৈরি করছেন।”এছাড়া তিনি আরো বলেন, আমি শুনেছি সচিব ইউপি সদস্যদের দিয়ে এই অনাস্থা জানিয়েছেন।
তিনি আরও অভিযোগ করে বলেন, “উক্ত ইউনিয়নের সচিব কৃষ্ণ গোপাল মুখার্জীর সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়েছে। আমার রুমের পরিবেশ অগোছালো, অথচ সচিবের রুম বেশ চাকচিক্যময়। এতে পরিষদের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠছে।”
অন্যদিকে সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি অফ রেকর্ড ব্যক্তিগত ভাবে জানান, “প্রশাসক রনজিত কুমার দাশ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তার আদেশ ছাড়া ইউনিয়ন পরিষদে কোনো কাজ হয় না। আমার রুমের পরিষ্কার-পরিচ্ছন্নতা আমার ব্যক্তিগত রুচির ব্যাপার। আগের চেয়ারম্যানরাও প্রশাসক স্যারের ওই রুম ব্যবহার করেছেন। প্রশাসক স্যার চাইলে তার রুমও সুন্দরভাবে সাজাতে পারেন, তাতে পরিষদের পরিবেশ আরও উন্নত হবে।ইউপি সদস্যরা ক্যানো অনাস্থা জানিয়েছে আমি বলতে পারব না এটা তাদের ব্যাপার তারা কি করবে। আমি এখানে চাকুরী করি যে প্রশাসক আসবে তাকে সহযোগিতা করাই আমার কাজ ।আমার প্রশাসক স্যারের সাথে কোন খারাপ সম্পর্ক নেই।”
ইউপি সদস্য মো. বিলালী হোসেনও সরাসরি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তবে তিনি বলেন, “আমরা সকল ইউপি সদস্য মিলে প্রশাসকের প্রতি অনাস্থা জানিয়েছি।” অনাস্থার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, “সবাই মিলে আলোচনা করে পরে জানানো হবে।”
স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমন্বয়ের অভাব এ পরিস্থিতির পেছনে বড় কারণ হতে পারে। এ ঘটনায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নিয়োগ পাওয়া প্রশাসকরা সাধারণত ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কাজ ও উন্নয়ন তদারকির দায়িত্ব পালন করেন। তবে সদস্যদের অনাস্থার কারণে রোহিতা ইউনিয়নের কার্যক্রম নতুন জটিলতায় পড়তে পারে।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

November 27, 2025

শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

November 24, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (89)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.