Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, March 24
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

    February 23, 2026

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»রাজনীতি»বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কিংবদন্তির নাম তরিকুল ইসলাম।
রাজনীতি

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কিংবদন্তির নাম তরিকুল ইসলাম।

Daily BondhonBy Daily BondhonNovember 4, 2025No Comments2 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 209

নিজস্ব প্রতিনিধিঃ ১৯৪৬ সালের ১৬ ই নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন।১৯৬১ সালে যশোর জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করে মাইকেল মধুসূদন কলেজএ ভর্তি হন। ১৯৬৩ সালে আইএ, ১৯৬৮ সালে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্র থাকা কালীন অবস্থায় সরকারি মাইকেল মধুসূদন কলেজের জরাজীর্ণ শহীদ মিনার মেরামত করলে তৎকালীন সামরিক সরকার তাকে গ্রেফতার করে কারাবন্দী করেন।

আইএ পড়া অবস্থায় তিনি ছাত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ৯ মাস যশোর ও রাজশাহীতে কারাভোগ করেন।

উনসত্তরের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখায় আবারও কারাবরণ করতে হয়। ১৯৭০ সালে আব্দুল হামিদ খান ভাসানীর  নেতৃত্বাধীন  ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দান করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল পরে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির ৭৬ সদস্যের অন্যতম সদস্য তিনি।

যশোর জেলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসবে দায়িত্বপালন করেন।এছাড়াও তিনি বিএনপির  যুগ্মমহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও ২০০৯ সালের পঞ্চম কাউন্সিলে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।

১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদে বিলুপ্ত যশোর-৯ আসন থেকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন।এর পর ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় তিনি সমাজকল্যাণ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে চারদলীয় জোট সরকারের সময় তিনি প্রথমে তথ্য ও পরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তরিকুল ও স্ত্রী নার্গিস ইসলামের দাম্পত্যজীবনে দুটি সন্তান। বড় ছেলে শান্তনু ইসলাম সুমিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন ও কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তরিকুল ইসলাম ২০১৮ সালের ৪ ই নভেম্বর  ঢাকার এপোলো হাসপাতালে  ৫.০৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে যেন দেশের রাজনীতিতে এক অপূরনীয় ক্ষতি হয়।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025

মণিরামপুরে গফফারের মৃত্যু বার্ষিকীতে যুবদলের আর্থিক সহায়তা

November 30, 2025

মনিরামপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী চান তৃণমূল বিএনপি নেতাকর্মীরা

November 28, 2025

মনিরামপুর বিএনপির প্রতীকের পক্ষে পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা

November 27, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (89)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.