নিজস্ব প্রতিনিধিঃগতকাল আত্মার বন্ধন ফাউন্ডেশন কতৃক একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমাজে ঐক্য ও তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে এই টুর্নামেন্টর আয়োজন করে বলে জানান আয়োজবৃৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: সেলিম ইঞ্জিনিয়ার ফয়সাল,মুস্তাফিজুর, সজিব ও গাজী মোজাম্মেল। আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের অর্থদাতা সোহাগ বলেন, “তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ পথে রাখতে আমি সবসময় এমন উদ্যোগে পাশে থাকতে চাই।”
টুর্নামেন্টে বিভিন্ন এলাকার মোট ৬টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় ৬নং ওয়ার্ড খাল পাড়া চ্যাম্পিয়ন ও গাঙ্গুলিয়া মুখোমুখি হয়। টুর্নামেন্টে শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়
ফাউন্ডেশনের সভাপতি মো:রাসেল বলেন, “আমরা চাই তরুণরা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত হোক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক।”
এছাড়াও এপর্যন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও নানা সামাজিক ও ক্রীড়া কার্যক্রম হাতে নেওয়া হবে।এর পাশাপাশি আমরা একটি দুস্থ পরিবারের কে ৭ হাজার আর্থিক সহযোগিতা, বৃক্ষ রোপণ, ইদ বস্ত্র বিতান ও ইদ সামগ্রিক বিতরণ করা হয়েছে।

