Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

মনিরামপুরে আহত এশীয় শামুকখোল উদ্ধার ও বনবিভাগে হস্তান্তর

April 17, 2026

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    মনিরামপুরে আহত এশীয় শামুকখোল উদ্ধার ও বনবিভাগে হস্তান্তর

    April 17, 2026

    বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

    February 23, 2026

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»জাতীয়»মনিরামপুরে আহত এশীয় শামুকখোল উদ্ধার ও বনবিভাগে হস্তান্তর
জাতীয়

মনিরামপুরে আহত এশীয় শামুকখোল উদ্ধার ও বনবিভাগে হস্তান্তর

Daily BondhonBy Daily BondhonApril 17, 2026No Comments2 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 39

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের মনিরামপুরে একটি ধানখেত থেকে আহত অবস্থায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘

এশীয় শামুকখোল’ (Asian Openbill) পাখি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (WSRTBD)-এর সদস্যরা পাখিটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার একটি ধানখেতে পাখিটিকে ডানা ভাঙা ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবী মো. জোবায়ের হোসেন ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে উদ্ধার করেন। এরপর তিনি নিজ উদ্যোগে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

পরদিন পাখিটি কিছুটা সুস্থ হলে সেটিকে খুলনা রেঞ্জের বনবিভাগের কর্মকর্তা এইচ এম কামরুজ্জামান-এর কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে বন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “পাখিটিকে বর্তমানে আমাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমরা সেটিকে তার উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করব।”

তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। এই পাখি ধরা, শিকার করা, নিজের দখলে রাখা কিংবা ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব।

উদ্ধারকারী টিমের সদস্যরা জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এই পরিযায়ী ও স্থানীয় পাখিদের রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা সাধারণ মানুষকে বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার এবং কোনো আহত বন্যপ্রাণী দেখলে বনবিভাগ বা রেসকিউ টিমকে জানানোর অনুরোধ করেন।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

November 27, 2025

শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

November 24, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • মনিরামপুরে আহত এশীয় শামুকখোল উদ্ধার ও বনবিভাগে হস্তান্তর
  • বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (90)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.