Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025

    মণিরামপুর পৌরসভার পরামর্শকরণ সভা

    November 12, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»রাজনীতি»মনিরামপুরে আটকৃত ৪ যুবক নিয়ে ‘দলীয় পরিচয়’ বিতর্কে যুবদল-বিএনপি
রাজনীতি

মনিরামপুরে আটকৃত ৪ যুবক নিয়ে ‘দলীয় পরিচয়’ বিতর্কে যুবদল-বিএনপি

Daily BondhonBy Daily BondhonAugust 2, 2025No Comments2 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 141

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক চার যুবককে যুবদলের কর্মী পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। তবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চারজনই যুবদলের সক্রিয় কর্মী। তাদের অপকর্মের দায় দল নিবে না।’
শনিবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, সম্প্রতি মণিরামপুরে কিছু যুবক আটক হয়েছে। তাদেরকে কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছে। প্রকৃতপক্ষে তারা যুবদলের কেউ না। তাদের কোন কর্মকাণ্ডের সাথে যুবদলের কোন সম্পৃক্ততা নেই। তারা কোন দলীয় কর্মী নন। তাই তাদেরকে যুবদলের কমী হিসেবে উপচেষ্টার তীব্র নিন্দা জানাই। একই সাথে যারা এই ধরণের অসত্য তথ্য গণমাধ্যমে সরবরাহ করেছে, তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।
মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, যুবদল সম্পর্কে কোন বিষয়ে জানার থাকলে ওই এলাকার উপজেলা যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক কিংবা জেলা যুবদলের শীর্ষ নেতারা নিশ্চিত করবেন কারা যুবদল করেন। বিএনপির সভাপতি কিভাবে জানবেন কারা যুবদল করেন ?
এদিকে, শুক্রবার রাতে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে মনিরামপুর পৌর শহরে গরুর হাটখোলা মোড়ে রজনী নিবাস হোটেলের চতুর্থতলার ৪০৮ নাম্বার কক্ষের ভিতরে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় কক্ষের ভিতরে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মনিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দূর্গাপুরের টুটুল, উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা। পরে একটি মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
শুক্রবার রাতে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, আটক চারজন যুবদলের সক্রিয় কর্মী। ব্যক্তির দায় দল নিবে না। আমি জানিয়েছে দিয়েছি দলে থেকে কেউ অপকর্ম করলে, তাদের দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকেও সহযোগিতা করা হবে।’
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানের সময় একজন কৌশলে পালিয়ে যায়। মামলায় ৫জনকে আসামি করা হয়েছে।’

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
BNP যশোর যুবদল লিড নিউজ
Daily Bondhon

Related Posts

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025

মণিরামপুরে গফফারের মৃত্যু বার্ষিকীতে যুবদলের আর্থিক সহায়তা

November 30, 2025

মনিরামপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী চান তৃণমূল বিএনপি নেতাকর্মীরা

November 28, 2025

মনিরামপুর বিএনপির প্রতীকের পক্ষে পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা

November 27, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (88)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.