Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, March 24
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

    February 23, 2026

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»জাতীয়»শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ
জাতীয়

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ

Daily BondhonBy Daily BondhonOctober 13, 2025No Comments2 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 261

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা ও হামলার প্রতিবাদে আজ রোববার (১৩ অক্টোবর) সারা দেশের মতো যশোরেও কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ সারাদেশে কর্মবিরতি পালন করেন। এর অংশ হিসেবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এক ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, “আপনারা দেখেছেন ঢাকায় কিভাবে শিক্ষকদের রক্তাক্ত করা হয়েছে, হাতে হাতকড়া পরিয়ে টেনে হেঁচড়ে নেওয়া হয়েছে। জাতির কারিগর শিক্ষকরা কোনো সন্ত্রাসী নয়, কোনো ঘুষখোর নয়, যে এভাবে অপমান-অপদস্থ করতে হবে। ন্যায্য দাবির জন্য কথা বললেই কি শিক্ষকদের রক্তাক্ত করতে হবে?” বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তাঁরা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১️⃣ বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি নয়, মূল বেতনের ২০ শতাংশ হারে প্রদান করতে হবে;
২️⃣ চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করতে হবে;
৩️⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক
সায়েদা বানু শিল্পী, সোহেল রানা, আনারুল ইসলাম, এহসানুল হক, দয়ানন্দ হালদার, মহিবুল্লা হক, সাহেব আলী,গোলাম মোস্তফা মহোদয় এছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. আমিনুর রহমান হিরু,জুলাই আন্দোলনের নেতা ইমরান খান, শিক্ষক আলাউদ্দীন, যশোরের সামাজিক আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু,কবি জাহিদ আক্কাজ, জুলাই আন্দোলনের নেতা যশোরের সাবেক সমন্বয়ক রাশেদ খান সহ অন্যান্য শিক্ষক-নেতারা।
সমাবেশ পরিচালনা করেন যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খানজাহান আলী শান্ত। সভাপতিত্ব করেন শিক্ষক হাসিনুর রহমান।

বক্তারা বলেন, “শিক্ষকদের প্রতি এ রকম নির্যাতন কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।”

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

November 27, 2025

শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

November 24, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (89)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.