Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, March 24
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

    February 23, 2026

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»বিশেষ»ধর্ষণের পর হত্যার স্বীকার হয়েছে কিশোরী মাহমুদা সিদ্দিকা
বিশেষ

ধর্ষণের পর হত্যার স্বীকার হয়েছে কিশোরী মাহমুদা সিদ্দিকা

Daily BondhonBy Daily BondhonSeptember 13, 2025No Comments3 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 494

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুরে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়। পরে এটি আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রকে হেফাজতে নিয়েছে।
সোহাগ উপজেলার জয়পুর গ্রামের এখলাস উদ্দীনের ছেলে। পড়ালেখার ফাঁকে সোহাগ রাজমিস্ত্রির জোগাড়ির (শ্রমিক) কাজ করে।

জানা যায়, মঙ্গলবার গ্রামের একটি পুকুর হতে কিশোরীর নগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। রুটি চুরির অপবাদ সইতে না পেরে সাতার না জানা কিশোরী পুকুরে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার হয়। আগের দিন মাদ্রাসা থেকে ফেরার পথে গ্রামে একটি দোকান হতে রুটি চুরি করায় কিশোরী জন সম্মুখে তার মা জুতা পেটা করেন। এতে অভিমানে আত্মহত্যা করতে পারে বলে অনেকেই ওই সময় মনে করেন।
এদিকে পরিবারের বাঁধা উপেক্ষা করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এরপর বিষয়টি ভিন্নখাতে মোড় নেয়। ময়নাতদন্তে জানা যায়, কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনায় জড়িতরা ধর্ষণসহ হত্যাকাণ্ড আড়াল করতে কূটকৌশলের আশ্রয় নেয়। এতে দোকানের রুটি চুরির অপবাদ মাথায় রেখে ঘটনা ভিন্নখাতে নিতে সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতেই মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয় বলে অনেকেই ধারণা করছেন।
তবে, পুলিশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে এ ঘটনায় জড়িতকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিহতের মা জানান, মৃত্যুর আগের দিন রুটি চুরির কথা দোকান মালিক আলী হাসান জানালে তিনি সেখানে গিয়ে মেয়েকে জুতা দিয়ে মারপিট করে বাড়িতে আনেন। ওই দিন বেলা সাড়ে ৩টা পর্যন্ত তার সঙ্গে মেয়ে গোয়ালঘর পরিষ্কারের কাজ করেছে। পরে কখন বাড়ি থেকে বের হয় তিনি জানতে পারেননি। সম্মানের কথা ভেবে কাউকে না জানিয়ে নিজেরাই খুঁজতে থাকেন। পরদিন পুকুর থেকে মেয়ের মরদেহ উদ্ধার হয়।
নিহতের পিতা পার্শ্ববর্তী একটি মসজিদে ইমামতি করেন। তিনি বলেন, তার মেয়ে একটি কওমি মাদ্রাসায় মিজান (সপ্তম শ্রেণি) ক্লাসে পড়ত।
স্থানীয় কলেজ পড়ুয়া মিম জানান, ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়াতে যাওয়ার সময় কিশোরীকে পুকুরে গোছল করতে দেখেন কিন্তু ফেরার সময় আর দেখেননি।
নিহত কিশোরীর বাড়ি হতে পুকুরে যেতে ঘন বাগান পার হতে হয়। তাদের বাড়িও অনেকটা নির্জন এলাকায়। অনেকের ধারণা গোছল শেষে বাড়ি ফেরার পথে কিশোরী ধর্ষণের শিকার হয়। সেটিকে ধামাচাপা দিতে কিশোরীকে হত্যা করা হয়। পরে ধর্ষণের আলামত নষ্টসহ পুরো ঘটনা আড়াল করতে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে কিশোরীর মরদেহ সুযোগ বুঝে পুকুরে ফেলে দেওয়া হয়।
ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. বাবুল কিশোর প্রতিবেদন দাখিলের আগে এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক সোহাগ রোহিতা গ্রামে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতো। কিশোরীর মরদেহ উদ্ধারের পর দুই দিন কাজে না যাওয়ায় পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান এ ঘটনায় থানায় হত্যা মামলার কথা নিশ্চিত করে জানান, মাদ্রাসাছাত্রীর লাশের ময়নাতদন্তে ধর্ষণ ও হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় সোহাগকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন

December 1, 2025

মণিরামপুর থানা গেট যেন ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড

November 19, 2025

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান।যুবকের মৃত্যু।

November 15, 2025

‎মণিরামপুরে ভাড়া বাসায় ব্রাক কর্মীর মরদেহ,দেড় বছরের মেয়ে রেখে লাপাত্তা স্বামী তপু!

November 8, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (89)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.