Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025

    মণিরামপুর পৌরসভার পরামর্শকরণ সভা

    November 12, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»বিশেষ»জলাবদ্ধ অঞ্চলের রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ!
বিশেষ

জলাবদ্ধ অঞ্চলের রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ!

Daily BondhonBy Daily BondhonAugust 31, 2025No Comments4 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 109

‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ রাস্তার বামে ডানে শুধু পানি আর পানি। বড় বড় ঘের,পুকুর ও ছোট ছোট ডোবা (খানা) আর মাঝে মধ্য গুটি কয়েক পরিবারের বসতঘর। এত বেশি পানি যে ফসল ছাড়ায় এ সমস্ত পরিবারের সদস্যরা মাছের ঘেরে সময় কাটায়। ১২ মাসের ক্যালেন্ডারের পাতার ১০(দশ) মাস পানিতে নিমজ্জিত থাকে। বাকি দুই মাসে যদি অতিবৃষ্টি বা বন্যা দেখা দিলে বাড়িঘর তলিয়ে পাকা রাস্তা পানিতে বিলীন হয়ে একাকার হয়ে যায়।
‎জলাবদ্ধতায় থাকা একাধিক গ্রামের মানুষদের  যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম চিনেটোলা হতে  নেহালপুর পর্যন্ত একটি মাত্র পাকা রাস্তা। আজকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কয়েক গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাস্তা নির্মানে শোচনীয় দুরবস্থা। যশোরের মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাংগা ইউনিয়নের একমাত্র যোগাযোগ মাধ্যম চিনেটোলা বাজার হতে কোনাখোলা বাজার পর্যন্ত দীর্ঘ ৮ কিঃমিঃ রাস্তা নির্মানে মণিরামপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাখার বে-খেয়ালী তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান যশোর চাচড়া এলাকার বনান্তর এন্টারপ্রাইজের বিরুদ্ধে একাধিক কারচুপি ও তড়িঘড়ি কাজের অভিযোগ উঠেছে।
‎নিম্নমানের ইটের খোয়া,হলুদ রংয়ের খোয়ার সাথে পুরাতন কার্পেটিংয়ের মিক্সার,কোথাও কোথাও কাদামাটির মিশ্রণ,যত্রতত্র ডলেঘষে উপরে ৩” (ইঞ্চি) বালির প্রলেপ,ত্রুটিপূর্ণ কাজে তড়িঘড়ি সহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান বনান্তর এন্টারপ্রাইজের বিরুদ্ধে। আশ্চর্য্য জনক বিষয় হলো সরেজমিনে সাধারন মানুষের অভিযোগ,কর্তৃপক্ষের কাজ ও নিম্নমানের কাচামালের চিত্র পাওয়া গেলেও উপজেলা প্রকৌশলী(এলজিইডি) কর্মকর্তা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবী স্বচ্ছতা রেখে কাজ চলছে। এদিকে  এলকাবাসী ক্ষোভ জানালেও স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে দ্রুততার সাথে কাজ করে চলেছে কর্তৃপক্ষ। ঠিকাদারী প্রতিষ্ঠান বনান্তর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ বিত্তশালী হওয়ায় মোটা অর্থ দিয়ে মণিরামপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি)কর্মকর্তা মোঃ ফায়সাল আহম্মেদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মুখ বন্ধ রাখাতে তথ্য চেয়ে আবেদন করলেও অর্কাষ্টন কপিল,হিসাব রক্ষক মুক্তার হোসেন ও উপজেলা কর্মকর্তা কেউ তথ্য দিতে রাজি হননি।
‎সবচেয়ে বেশি লক্ষনীয় সমস্যা চিনেটোলা বাজারের দূর্বাডাংগা রোড হতে নেহালপুর পর্যন্ত সড়কের ২ পার্শে দিয়ে ১ হতে ৩ মিটারের মধ্য অস্যংখ্য পুকুর,ঘের থাকলেও চোখে পড়েনি কোন গাইডল/প্যালাসেটিংয়ের গাথনী বা পিলার। এদিকে এলজিইডির সংস্কার আইন ও সওজের(সড়ক ও জনপদ) রাস্তা নির্মান বিধীমালায় পরিষ্কার লেখা আছে জনগনের সুবিদার্থে পাকা রাস্তা করনে কোন রকম কারচুপি এবং খামখেয়ালীর সত্যতা প্রমানিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ অর্থদন্ড প্রদান করা হবে।
‎উপজেলা প্রকৌশলী শাখার সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানের বান্ডেল লেনাদেনার চাপে ভুক্তভোগী জনগনের সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি কেউ কোন তথ্য না দিলেও গোপন তথ্য মোতাবেক, ৮কিঃমিঃ রাস্তার ৫ কোটি টাকার বেশি বরাদ্দের চলতি ঐ কাজের একটি বড় অংশ উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ,হিসাবরক্ষক মুক্তার হোসেন ও অর্কাষ্টন কপিল সাহেবের পকেট ভারী করেছে। সরেজমিনের ফুটেজে দেখা যাচ্ছে রাস্তার কোনাখোলা বাজারে ম্যাগাডাম চলাকালে নিম্নমানের ইটের খোয়ার উপর দাড়িয়ে তদারকি করছেন অর্কাষ্টন কপিল ও ঠিকাদারী প্রতিষ্ঠানের এক ব্যাক্তি। সন্দেহ হওয়ায় কোনাখোলা বাজার হতে চিনেটোলা অভিমুখে বেশ কয়েকটি স্থান থেকে খোয়ার স্যাম্পল নিয়ে মণিরামপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গেলে উপজেলা(এলজিইডি) কর্মকর্তাকে পাওয়া গেলোনা। পরবর্তীতে সহকারি ইন্জিনিয়ার(এসও) মোঃ খালেকুজ্জামান ও হিসাব রক্ষক মুক্তার হোসেনের কাছে কাজের নিম্নমান নিয়ে কথা বলতে গেলে মুক্তার হোসেন সাংবাদিকদের হেনস্থার চেষ্টা করেন। বিগতদিনে নিজেকে সৈরাশাষক বংশীয় শেখ সেলিমের জামাই দাবী করা হিসাবরক্ষক  মুক্তার হোসেন ক্ষিপ্ত হয়ে তথ্যর বদলে বলেন রাস্তা দেখা শোনার কাজ আমার না।কিন্তু বেশ আগে উপজেলার ঝাপা ইউনিয়নের চন্ডিপুর সরকারি পুকুরের সংস্কার কাজ দেখা শোনার জন্য প্রাইয় দেখা গেছে মুক্তার হোসেন খুড়িয়ে খুড়িয়ে চন্ডিপুর স্কুল মোড় ও ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সাবেক চেয়ারম্যান ফ্যাসিস্ট সামসুল হল মন্টুর সাথে বহুবার বৈঠক করেছেন।
‎ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করলে মুঠোফোনে আবু সাঈদ জানান,আমার জানামতে নির্মানকৃত সড়কের কাজ সঠিক ভাবে হচ্ছে।
‎ঠিকাদারী প্রতিষ্ঠান বনান্তর এন্টারপ্রাইজের মালিক  আবু সাঈদের সাথে তাল মিলিয়ে মণিরামপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ নিজেও কাজ ভালো হচ্ছে বলে জানান। সংবাদ প্রস্তুতের জন্য তথ্য চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ৪দিন পর উপজেলা কার্যালয়ে গেলে তখনও ফয়সাল আহম্মেদকে অফিসে না ফোন করলে তিনি কোন তথ্য দিবেন না বলে হুমকি দিয়ে ফোন কেটে দেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সেই কল রেকর্ড রীতিমত সমালোচনা সৃষ্টি করেছে।মণিরামপুর রিপোর্টার্স ক্লাব সহ একাধিক সাংবাদিক এ বিষয়কে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন।
‎এ বেপারে যশোর জেলা প্রকৌশল (এলজিইডি) কর্তৃপক্ষের স্বরনাপন্ন হলে তথ্যের আবেদন করতে বলে বিষয়টি খতিয়ে দেখা হবে এমনটাই জানিয়েছেন জেলা প্রকৌশলী (এক্সএন) কর্মকর্তা (এলজিইডি)।
‎

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Monirampur লিড নিউজ
Daily Bondhon

Related Posts

বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন

December 1, 2025

মণিরামপুর থানা গেট যেন ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড

November 19, 2025

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান।যুবকের মৃত্যু।

November 15, 2025

‎মণিরামপুরে ভাড়া বাসায় ব্রাক কর্মীর মরদেহ,দেড় বছরের মেয়ে রেখে লাপাত্তা স্বামী তপু!

November 8, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (88)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.