Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025

    মণিরামপুর পৌরসভার পরামর্শকরণ সভা

    November 12, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»রাজনীতি»মণিরামপুরে সম্ভাব্য ৬ প্রার্থীর প্রচারে জমে উঠেছে রাজনৈতিক মাঠ
রাজনীতি

মণিরামপুরে সম্ভাব্য ৬ প্রার্থীর প্রচারে জমে উঠেছে রাজনৈতিক মাঠ

Daily BondhonBy Daily BondhonAugust 8, 2025No Comments4 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 248

নিজস্ব প্রতিবেদকঃ
মণিরামপুরে সম্ভাব্য ৬ প্রার্থী জোরেশোরে মাঠ গরম করছে
যশোর-৫ (মণিরামপুর) আসনের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে নিয়ে উৎসবমুখর এখন মণিরামপুর রাজনীতির মাঠ। সম্ভাব্য প্রার্থীরা এখন সাংগঠনিক অবস্থান শক্তিশালি করা ছাড়াও সাধারণ জনগণের মন জয় করতে এবং কাছে নেওয়ার চেষ্টা করছেন। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে কর্মী ও সাধারন জনগণকে কাছে টানতে তৎপরতা অব্যহত রেখেছেন। প্রতিদিন সভা-সেমিনার ছাড়াও বিভিন্ন কর্মসূচী পালন করে চলেছেন।

অপর দিকে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণ ও সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনায় সরগরম করে তুলেছেন। আগামী সংসদ নির্বাচনে এ আসন থেকে ৩ লাখ ৭৮ হাজার ভোটারের কে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এসব নিয়েও সাধারণ ভোটাররা এখন চুলচেরা বিশ্লেষণ ও আলোচনায় ব্যস্ত। অভিশপ্ত ভবদহের কারনে মণিরামপুর এই উপজেলাবাসীর সমস্যা নিয়েই সকল রাজনৈতিক দলের নেতারা সারা বছর দেখভাল করলেও নির্বাচনকে সামনে নিয়ে এসব বিজয় প্রাধান্য পাচ্ছে। মূলত এ আসন থেকে আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য ৬ জন প্রার্থীকে মাঠে ময়দানে বেশি চোখে পড়ছে।

এ আসনের সম্ভাব্য ৬ জনের মধ্যে মণিরামপর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, যশোর জেলা জামায়াতে ইসলামের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা বিএনপির সদস্য মোহাম্মাদ মুছা, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি আব্দুর রশিদ, সাবেক ছাত্রনেতা ও বর্তমান সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।

অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন দীর্ঘ বছর। ১৯৯০ সাল থেকে তিনি মণিরামপুর বিএনপির রাজনীতিতে এসে অল্প দিনেই তৃণমূল নেতাকর্মীদের মন জয় করে জনপ্রিয়তা অর্জন করে ভালো অবস্থান সৃষ্টি করেন। তিনি দীর্ঘ দুই যুগের অধিক উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এরমধ্যে দুইবার পৌর মেয়র নির্বাচিত হন। এছাড়াও মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি। অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন ১৯৯১ এবং ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। বর্তমানে তিনি মাঠ গোচাচ্ছেন আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে লড়বেন এমন প্রস্তুতি নিয়ে। প্রতিদিন সাংগঠনিক কার্য্যক্রম ছাড়াও বিভিন্ন সামাজিক কাজেও সরব উপস্থিতি দেখা যাচ্ছে তাকে।

অ্যাড. গাজী এনামুল হক বর্তমানে যশোর জেলা জামায়াতে ইসলামের কর্ম পরিষদের সদস্য। তিনি দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে সাংগঠনিক কার্য্যক্রম ছাড়াও প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে সভা-সেমিনার ও গণসংযোগ অব্যহত রেখেছেন। সংগঠনের অভ্যন্তরীন কোন লবিং গ্রুপিং না থাকায় দলের একক প্রার্থী হিসেবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের নেতাকর্মী নির্বাচনী কর্য্যক্রম অব্যহত রেখেছেন। নিজেদের গ্রহনযোগ্যতা তুলে ধরতে সাধারণ জনগণের মাঝে বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিচ্ছেন তারা। ২০১৪ সালের অ্যাড. গাজী এনামুল হক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে সম্মানজনক ভোট পান তিনি।

মোহাম্মদ মুছা মণিরামপুর আসন থেকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্ষিয়ান নেতা তিনি। ১৯৭৮ সাল থেকে মণিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এরপর ১৯৯০ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। এরপর তিনি অ্যাড. শহীদ ইকবাল হোসেনের সাথে ভোট করে পরাজয় বরণ করে সভাপতি পদ হারান। এরই মাঝে ১৯৮৯ সালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্ষিয়ান এই নেতা বর্তমানে উপজেলা বিএনপিতে পদ পদবী না থাকলেও জেলা বিএনপির সদস্য হিসেবে রয়েছেন। আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে দলের হাইকমান্ডে যোগাযোগ অব্যহত রেখেছেন তিনি।

মুফতি আব্দুর রশিদ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন। বর্তমানে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী কার্য্যক্রম চালাচ্ছেন তিনি। সাংগঠনিক কার্য্যক্রমও থেমে নেই তার। গত ৫জুলাই মণিরামপুর জেলা পরিষদ অডিটরিয়মে সংগঠনের এক সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম তাকে বিএনপি জোটের প্রার্থী ঘোষণা করে গেছেন। আর এ ঘোষণার পরেই সাধারণ জনগণের মধ্যে তিনিও আলোচনায় প্রাধান্য পাচ্ছেন। সম্ভাব্য এই প্রার্থী মুফতি আব্দুর রশিদ দেশ বরেণ্য আলেম প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাস -এর ছেলে। মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে হুইপ ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ইফতেখার সেলিম অগ্নি যশোর জেলার সাবেক ছাত্র নেতা ছিলেন। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত যশোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ছাড়াও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর ১৯৯৯ সালে জেলা যুবদলের আহবায়কের পদ গ্রহন করার পর তুখোড় নেতা হিসেবে তিনি পরিচয় লাভ করেন। বর্তমানে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের কমিটিতে রয়েছেন তিনি। এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এমন প্রস্তুতি নিয়ে তিনিও জনগণের কাছে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজের অবস্থানকে জানান দিতে উপজেলার বিভিন্ন গ্রামে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

আসাদুজ্জামান মিন্টু বর্তমানে মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। মণিরামপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়ে সম্প্রতি তরুণ এই নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের চেয়ার বাগিয়ে নিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন সংগ্রহ করবেন এমনটাই জানিয়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনিও সাংগঠনিক অবস্থানকে নিজের অনুকূলে নিতে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাজ করে চলেছেন। তিনি দলীয় মনোনয়ন পেতে দলের নীতিনির্ধারকদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে জানা যায়।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Monirampur নির্বাচন যশোর লিড নিউজ
Daily Bondhon

Related Posts

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025

মণিরামপুরে গফফারের মৃত্যু বার্ষিকীতে যুবদলের আর্থিক সহায়তা

November 30, 2025

মনিরামপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী চান তৃণমূল বিএনপি নেতাকর্মীরা

November 28, 2025

মনিরামপুর বিএনপির প্রতীকের পক্ষে পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা

November 27, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (88)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.