নিজস্ব প্রতিনিধিঃ আজ ১৪ই জুলাই সোমবারে যশোর জেলা ছাত্রদলের আয়োজনে সারা দেশ ব্যাপী গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলের একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে মনিরামপুর উপজেলা পৌর এবং কলেজ ছাত্রদল এর নেতাকর্মীরা।
যশোরে নিম্ন চাপ, ঝড় ও বৃষ্টিক উপেক্ষা করে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে সাড়া ফেলেছেন যশোর জেলা ছাত্রদল।
এসময় নেতাকর্মীরা বলেন এই বাংলাদেশ আমাদের সবার।দেশের জনগণ শান্তি চাই যদি কেউ এই শান্তি নষ্ট করতে চাই আমরা তাদের ছেড়ে দেব না।

