Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025

    মণিরামপুর পৌরসভার পরামর্শকরণ সভা

    November 12, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»বিশেষ»এমএম কলেজে সুপেয় পানির সংকট, নিরাসনে ধীরগতি কলেজ প্রশাসনের
বিশেষ

এমএম কলেজে সুপেয় পানির সংকট, নিরাসনে ধীরগতি কলেজ প্রশাসনের

Daily BondhonBy Daily BondhonApril 27, 2025Updated:April 27, 2025No Comments2 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 61

নিজস্ব প্রতিবেদকঃ
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম) ক্যাম্পাসের ছয়টি টিউবওয়েলের মধ্যে পাঁচটি গত পাঁচ মাস ধরে অকেজো থাকার কারণে শিক্ষার্থীরা সুপেয় পানির সংকটে ভুগছেন। আরেকটি ‘চাপকল’ অকেজো না হলেও প্রায়শই পানি ওঠে না। ফলে চলমান তাপপ্রবাহের মধ্যে তৃষ্ণার্ত হয়ে পড়া শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ছেন।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, আব্দুল হাই কলা ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরিতে খাবার পানির ব্যবস্থা নেই। কেন্দ্রীয় মসজিদেও পানের উপযুক্ত পানির বন্দোবস্ত নেই। কলা ভবনের সমাজবিজ্ঞান বিভাগ ও একাডেমি ভবন-৫ সংলগ্ন দুটি টিউবওয়েলের একটি নষ্ট,অন্যটিতে পানি ওঠে না। এছাড়া নতুন বিজ্ঞান ভবনের সামনের টিউবওয়েল, ব্যবস্থাপনা প্রশাসন ভবনের সামনের, কেন্দ্রীয় মসজিদের পাশের এবং ‘হাবলা চত্বর’ সংলগ্ন টিউবওয়েলগুলোও অকেজো পড়ে আছে।

এছাড়া, কলেজের ছাত্র-ছাত্রীদের পৃথক আবাসিক হলের ‘চাপকল’ও নষ্ট হয়ে পড়েছে। শহীদ আসাদ হলে ৭৫ শিক্ষার্থীর জন্য একটি টিউবওয়েল রয়েছে, সেটিও অকেজো। এখানে পানির জন্য একমাত্র ভরসা মোটর। হলের ডাইনিংয়ের জন্যও পানির উপযোগী কোনো ব্যবস্থা নেই। একই সমস্যা মেয়েদের অধ্যাপিকা হামিদা রহমান হল, শহীদ জিয়া হল ও নতুন হলেও রয়েছে।

শিক্ষার্থীরা জানান, ক্লাস বা পরীক্ষার সময় খাবার পানির অভাবে বেশ কষ্ট হয়। তাদেরকে নিজেদের ডিপার্টমেন্টে গিয়ে পানি পান করতে হয়, বাকেউ কেউ বাধ্য হয়ে বোতলজাত পানি কেনেন। অর্নাস প্রথম বর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘ক্যাম্পাসের টিউবওয়েলগুলো নষ্ট থাকায় ট্যাংকিতে সংরক্ষিত পানি পান করতে হয়, যা পানের উপযোগী নয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সুপেয় পানির ব্যবস্থা থাকা উচিত।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, তাদের হলের টিউবওয়েলটি নষ্ট এবং ট্যাংকিতে কিছুদিন আগে দুর্গন্ধযুক্ত পানি ছিল, যা গোসলের উপযোগীও ছিল না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা মুখপাত্র এবং বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম আল ফাত্তাহ্ বলেন, ‘৫ আগস্ট পরবর্তী কলেজ ক্যাম্পাসে দুটি টিউবওয়েল বসানো হয়, তবে পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না। আমি বিষয়টি অধ্যক্ষকে জানিয়েছি।’

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম বলেন, ‘ক্যাম্পাসে আরও কয়েকটি টিউবওয়েল বসানোর জন্য কলেজ প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। পাশাপাশি একটি সাবমারসিবল পাম্প বসানোর দাবি জানানো হয়েছে।’

এ বিষয়ে কলেজটির অধক্ষ্য প্রফেসর মফিজুর রহমান বলেন, চলতি মৌসুমে পানির লেয়ার নিচে নেমে যাওয়ার টিউবওয়েলগুলোতে পানি থাকছে না। আমরা সাবমারসিবল স্থাপন করবো। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সুপেয় যে পানির সংকট দেখা সমাধান হয়ে যাবে।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন

December 1, 2025

মণিরামপুর থানা গেট যেন ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড

November 19, 2025

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান।যুবকের মৃত্যু।

November 15, 2025

‎মণিরামপুরে ভাড়া বাসায় ব্রাক কর্মীর মরদেহ,দেড় বছরের মেয়ে রেখে লাপাত্তা স্বামী তপু!

November 8, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (88)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.