Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Friday, February 6
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025

    মণিরামপুর পৌরসভার পরামর্শকরণ সভা

    November 12, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»বিশেষ»মণিরামপুরে ৯৮টি মণ্ডপে হবে দুর্গাপূজা,ব্যাস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা
বিশেষ

মণিরামপুরে ৯৮টি মণ্ডপে হবে দুর্গাপূজা,ব্যাস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

Daily BondhonBy Daily BondhonSeptember 25, 2025No Comments2 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 443

‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। প্রতি বছরের ন্যয় আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ মুখর উৎসব শারদীয় দুর্গাপূজা। তথ্য মোতাবেক, বিগত বছরে ৯৭টির সাথে ১টি যোগ করে এবার যশোরের মণিরামপুরে ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে সর্বমোট ৯৮টি মন্ডপে উদযাপিত হবে হিন্দু সম্প্রদায়ের মহাউৎসব শারদীয় দূর্গা পূজা। মণিরামপুর থানা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়াতে মন্দিরে মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার থাকবে বলে জানা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। শরতের নির্মল প্রকৃতির নীল আকাশ, প্রকৃতির সবুজের সমারোহে সাঁদা সাদা কাঁশফুলে, শিউলির মন মাতানো সুগন্ধী, রাশি রাশি বাহারি রঙ্গের জবা যেন মা দূর্গার অপরুপ এক সাজ।

‎এদিকে দুর্গাপূজাকে ঘিরে মণিরামপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ভক্তদের হৃদয় ছুঁতে শিল্পীদের প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মৃৎ শিল্পীদের ব্যস্ততা। সরেজমিন দেখা যায়, মণিরামপুরের বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। এতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। দ্রুত কাজ সম্পন্ন করতে রাত-দিন পরিশ্রম করছেন তারা। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মনের মাধুরী মিশিয়ে মৃৎশিল্পীরা ফুটিয়ে তুলছেন সকল দেবদেবীকে। দেবীদুর্গার প্রতিমা ছাড়াও শিব, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুরসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ করছেন তারা।

‎বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মণিরামপুর উপজেলা শাখার আহবায়ক সন্তোষ স্বর জানান,সোমবার ২২শে সেপ্টঃ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দূর্গাপূজা উদযাপনের সার্বিক বিষয়ে মতবিনিময় হবে। তবে এবার মণিরামপুরে ৯৮ মন্দিরে দূর্গাপুজা উদযাপিত হবে। প্রতিমা তৈরির কাজ শেষের পথে, ডেকোরেশন, আলোকসজ্জা, প্যান্ডেল সহ অন্যান্য কাজগুলোও ধীরে ধীরে এগিয়ে চলছে। আশা করছি এবছর আরও সুন্দর ও জমকালো আয়োজনে দুর্গাপুজার উৎসব উদযাপন হবে।

শাস্ত্রমতে, এবার দেবীদুর্গা গজে (হাতি) চড়ে আগমন করবেন এবং দোলায় (দোলা) গমন করবেন। গজে দেবীর আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়, যা অত্যন্ত শুভ ফল দেয়। তবে, দেবীর দোলায় গমন মড়ক বা মহামারী নির্দেশ করে, যা অশুভ সংকেত।উল্লেখ্য যে,চলতি মাসের ২৭ সেপ্টঃ মহা পঞ্চমী, ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১লা অক্টোবর নবমী ও ০২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৬ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।আসন্ন শারদীয় উৎসবে মেতে উঠার এখন শুধুই অপেক্ষায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষেরা।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন

December 1, 2025

মণিরামপুর থানা গেট যেন ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড

November 19, 2025

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান।যুবকের মৃত্যু।

November 15, 2025

‎মণিরামপুরে ভাড়া বাসায় ব্রাক কর্মীর মরদেহ,দেড় বছরের মেয়ে রেখে লাপাত্তা স্বামী তপু!

November 8, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (88)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.