-
অগ্রণী ব্যাংক লিঃমণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক
-
মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
-
সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃমণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!
-
মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন
Author: Daily Bondhon
মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী গরিব ও অসহায় ভাই-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে উপজেলার হরিদাসকাঠী ইউনিয়নে এ উপহার প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক ফজলুল হক,, সহকারী সেক্রেটারি এইচ এম শামীম, কর্মপরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দিন, হরিদাসকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল…
মণিরামপুর প্রতিনিধিঃ দেশব্যাপী জাকের পার্টির মূল দল এবং সকল সহযোগী সংগঠনের সমূহের যৌথ উদ্যোগে যশোরের মণিরামপুর উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের আয়োজনে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।শহীদ মশিউর রহমান অডিটরিয়ামে শনিবার(২৭শে সেপ্টঃ) বিকালে অনুষ্ঠিত এ সাংগঠনিক জনসভায় টিম প্রধান হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংগঠনিক সভাপতি মোঃ হাজী মহিদুল ইসলাম।যশোর জেলা জাকের পার্টির মণিরামপুর শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সংগঠনিক জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম সদস্য যশোর জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মিলন,টিম সদস্য অধ্যাপক সাইদুজ্জামান শহিদুল,টিম সদস্য মোঃ সাফারুজ্জামান মিন্টু,টিম সদস্য আব্দুর সাত্তার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিকরা খবরের সন্ধান করেন, খবরের পেছনে ছোটেন, খবর নির্বাচন করেন, সম্পাদনা করেন, সংশোধন করেন। সাংবাদিকরা যা করেন, তা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতা হচ্ছে কাজ।কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, প্রতিবেদন লেখা এবং সম্পাদনা করা। সততা একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। অনেক যোগ্যতা ও দক্ষতা থাকলেও সততার অভাবে সাংবাদিকদের অর্জিত সম্মান ধুলোয় মিশে যেতে পারে।সাংবাদিকতা যতোটা না পেশা তার চেয়ে অনেক বেশি নেশা, ভালোলাগা। এই নেশাটা হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য কিছু করার নেশা। সাংবাদিক সুমন চক্রবর্তীপ্রকাশক,দৈনিক কলম কথা
নিজস্ব প্রতিবেদকযশোরের মণিরামপুর রেসিডেন্সিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থী মো: ময়নুল ইসলাম ২০২৪ সালের ওপেন স্কলারশীপ অ্যাসোসিয়েশনের পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর ওপেন স্কলারশীপ অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সাইফুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তালেব। প্রধান শিক্ষক জি.এম. আলমগীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে…
নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার ঐক্য-বন্ধন সংগঠন এর কার্যক্রম এর গতিশীলতা বৃদ্ধি ও আগামীর কার্যক্রম নিয়ে যশোর জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব উপপরিচালকঃ খোন্দকার জাকির হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ঐক্য-বন্ধনের কেন্দ্রীয় কমিটি সভাপতি রনি হোসেন,সাধারণ সম্পাদক ইনজামামুল হক রিমু, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান, সমাজসেবা সম্পাদক রুহুল আমিন,ক্রীড়া সম্পদক সিহাব হোসেন সদস্যঃ নাবিল আহমেদ প্রমুখ। ঐক্য-বন্ধনের কার্যক্রম কে গতিশীল করতে সংগঠন যুব উন্নয়ন মন্ত্রণালয়ের নিবন্ধন সহ অনন্য বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মণিরামপুর উপজেলার ১ নম্বর রোহিতা ইউনিয়ন পরিষদের প্রশাসক রনজিত কুমার দাশের প্রতি অনাস্থা জানিয়েছেন পরিষদের ইউপি সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সরজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে এই তথ্য নিশ্চিত হয়।প্রশাসক রনজিত কুমার দাশ সাংবাদিকদের বলেন, “আমি যোগদান করেছি প্রায় দুই মাস হলো। এ সময়ের মধ্যে জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ ও নাগরিক সনদসহ মৌলিক সেবাসমূহ নিয়মিত দিয়েছি। তবে উন্নয়নমূলক কোনো কাজ এখনো হাতে নেওয়া হয়নি। আমার প্রতি অনাস্থার কারণ আমি বুঝতে পারছি না। শুনেছি, আমাকে বাদ দিয়েই মিটিং করা হচ্ছে। দুই-একজন সদস্য মিলে এই পরিস্থিতি তৈরি করছেন।”এছাড়া তিনি আরো বলেন, আমি শুনেছি সচিব ইউপি সদস্যদের দিয়ে এই অনাস্থা জানিয়েছেন।তিনি…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। প্রতি বছরের ন্যয় আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ মুখর উৎসব শারদীয় দুর্গাপূজা। তথ্য মোতাবেক, বিগত বছরে ৯৭টির সাথে ১টি যোগ করে এবার যশোরের মণিরামপুরে ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে সর্বমোট ৯৮টি মন্ডপে উদযাপিত হবে হিন্দু সম্প্রদায়ের মহাউৎসব শারদীয় দূর্গা পূজা। মণিরামপুর থানা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়াতে মন্দিরে মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার থাকবে বলে জানা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। শরতের নির্মল প্রকৃতির নীল আকাশ, প্রকৃতির সবুজের সমারোহে সাঁদা সাদা কাঁশফুলে, শিউলির মন…
মণিরামপুর প্রতিনিধিঃ ১৬ নং নেহালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতা সফল চেয়ারম্যান মরহুম নাজমুস সাদাতে’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।নেহালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।বুধবার বিকালে ২৪ই( সেপ্টঃ) অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুসা।দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই,…
মণিরামপুর প্রতিনিধিঃওজনে কারচুপি করে পরিমানে কম দেওয়া প্রমানিত হওয়ায় যশোরের মনিরামপুর উপজেলার উপজেলার রোহিতা বাজারের জ্বালানি তেলের ডিপোতে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ শনাক্তে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৭,০০০(সাত হাজার) টাকা নগদ জরিমানা অনাদায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি). মাসুদুর রহমান। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। উপজেলা সহকারি কমিশনার ভূমি’র মিডায়া সেলের তথ্য মোতাবেক,বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর…
নিজস্ব প্রতিনিধিঃআজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ এমএমসি ম্যাথ ক্লাব (২০২৫-২৬) এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির দায়িত্বশীল সদস্যরা দায়িত্ব গ্রহণের পর তাঁদের নিজ বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী এবং সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেনএই সৌজন্য সাক্ষাতে নবগঠিত কমিটির সভাপতি মোঃ রনি হোসেন এবং সেক্রেটারি আনিসুর রহমান আলিফ উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন সদ্য বিদায়ী সভাপতি হারুনুর অর রশিদ জনি সহ অনন্য সদস্যরা। শিক্ষকমণ্ডলী ও অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে এই সাক্ষাৎকে ঘিরে ক্যাম্পাসে এক উষ্ণ ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি হয়। ক্লাবের নবগঠিত নেতৃত্ব বিশ্বাস করে এটি তাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূ করে তুলবে। বিগত কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠার পর থেকেই এমএমসি ম্যাথ ক্লাব…
