Author: Daily Bondhon

বরগুনার আমতলীতে শ্যালীকাকে নিয়ে উধাও বড় বোনের স্বামী রনি খাঁন। বোনের সুখের কথা বিবেচেনা করে স্বামীকে তালাক দিলেন স্ত্রী ফাহিমা আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২০২০ সালে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রফেজ খাঁনের ছেলে রনি খাঁনের সঙ্গে পূর্ব চিলা গ্রামের ইউসুফ প্যাদার মেয়ে ফাহিমার বিয়ে হয়। ওই দম্পতির তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালে অর্থ সঙ্কটে পরে ফাহিমা কাতার যান। ওই সুবাদে তার স্বামী রনি খাঁন ছোট শ্যালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন। গত বছর জুলাই ফাহিমা বাড়ীতে আসেন। প্রতিবেশীদের মুখে স্বামী রনি…

Read More

ডেস্কঃসুনামগঞ্জের দিরাই উপজেলার রণভূমি গ্রামে দুর্বৃত্তদের লাগানো আগুনে এক কৃষকের ২০০ মণ বোরো ধান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোররাতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান রণভূমি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাউআই হাওরে প্রতিদিনের মতো ধান পাহারা দিচ্ছিলেন ছাদ উদ্দিন নামের এক ব্যক্তি। ভোর ৪টার দিকে ১০-১৫ জনের একটি দল হাওরে এসে তার হাত-পা বেঁধে ফেলে এবং সেখানে রাখা কাটা ধানে আগুন লাগিয়ে দেয়। পরে সকালে অন্যান্য কৃষকরা কাজে গিয়ে হাওরে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ততক্ষণে ফসল সম্পূর্ণ ভস্মীভূত…

Read More

ডেস্কঃসরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ১ মে (বৃহস্পতিবার) মে দিবসের (আন্তর্জাতিক শ্রমিক দিবস) সরকারি ছুটি। এর পরের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে একসঙ্গে তিন দিনের ছুটি মিলছে। অন্যদিকে, মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Read More

ডেস্কঃ যশোরে ইবনে সিনা হাসপাতালের শৌচাগারে পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যশোর ইবনে সিনা হাসপাতালের ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি বাথরুম রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত পরিস্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। ইবনে সিনা হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেছেন, খবর পাওয়ার পর তিনি ও অন্য কর্মকর্তারা দ্রুত ১০১ নম্বর কক্ষে গিয়ে পুলিশকে খবর দেয়।…

Read More

নিজস্ব প্রতিবেদকঃআজ যশোর পৌর পার্কের গোল চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন এর অফিসিয়াল টি-শার্ট উদ্ভোদন ও আইডিকার্ড বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতিমোঃ মাহমুদুল হাসান সোহাগ। এছাড়াও উপস্থিত কেন্দ্রীয় সভাপতি মোঃ রনি সাধারণ সম্পাদক ইনজামামুল হক রিমু সহ-সভাপতিঃ মোঃজোবায়ের হোসেন,সহ-সাধারন সম্পাদকঃরত্ন রাজ রায়,অর্থ সম্পাদকঃ মরিয়ম খাতুন স্মৃতি, সহ অর্থ সম্পাদকঃ রায়হান হোসেন, প্রচার সম্পাদকঃ মোঃ আল-মামুন, নারী বিষয়ক সম্পাদকঃ রিপা ইসলাম, সহ নারী বিষয়ক সম্পাদকঃ তিথি সাহা, ক্রীড়া সম্পাদকঃ শিহাব হোসেন, সমাজসেবা-বিষয়ক সম্পাদকঃ মোঃ রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদকঃ কিশোর কুমার, ধর্ম বিষয়ক সম্পাদকঃ মোঃ পারভেজ হাসান,পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ আলামিন হোসেন নিরব, পাঠাগার…

Read More

নিজস্ব প্রতিবেদকঃযশোর নগর বিএনপির উদ্যোগে আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব ১৪৩২ এর উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও স্থানীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।আজ ২৫ এপ্রিল ২০২৫ ইং, সরকারি এম এম কলেজ মাঠ, যশোর এ খেলার উদ্ভোদন করা হয়।

Read More

নিজস্ব প্রতিবেদকঃযশোর সদর উপজেলার বাগেরহাট এলাকার একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগি ওই শ্রমিক। অভিযুক্ত দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন। তারা দু’জনই ওই এলাকায় পরিচিত মুখ। মামলার অভিযোগে বলা হয়, প্রায় ৪-৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্থানীয় একটি ইটভাটায় কাজ করছেন। সেখানে একটি কুড়ে ঘরে তিনি স্বামী ও সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন…

Read More

ডেস্কঃপ্রাকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মনপুরা হচ্ছে ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিঃ মিঃ দুরত্বে সাগরের বুকে নয়নাভিরাম দ্বীপ। মনগাজী নামে এখানকার এক লোক একদা বাঘের আক্রমণে নিহত হন। তার নামানুসারে মনপুরা নামকরণ করা হয়।বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনায় ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা উপজেলায় লক্ষাধিক লোকের বসবাস রয়েছে। মিয়া জমিরশাহ’র স্মৃতি বিজড়িত মনপুরা দ্বীপ অতি প্রাচীন। একসময় এ দ্বীপে পর্তুগীজদের আস্তানা ছিল। তারই নিদর্শন হিসেবে দেখতে পাওয়া যায় লম্বা লোমওয়ালা কুকুর।বর্তমানে দ্বীপটি ভূমি ক্ষয়ের প্রবল ঝুকিতে রয়েছে। যা ১৯৭৩ থেকে ২০১০ পর্যন্ত করা গবেষণাগুলিতে প্রমাণ হিসেবে উঠে এসেছে।

Read More

নিজস্ব প্রতিবেদকঃনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Read More