-
অগ্রণী ব্যাংক লিঃমণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক
-
মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
-
সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃমণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!
-
মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন
Author: Daily Bondhon
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ আগামি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর শুক্রবার বেলা তিনটায় ১৩ নং খানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে (শ্যামকূড়র, খানপুর, দূর্বাডাঙ্গা,কূলটিয়া,নেহালপুর, মনোহরপুর) পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়নের সমন্বয়ে বিশাল পথসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।মনিরামপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে বুধবার (২৬শে নভেম্বর) বিকালে আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও মনিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন মনিরামপুর পৌর বিএনপি’র সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর, সাংগঠনিক…
মামুনুর রশিদ,মনিরামপুরঃমণিরামপুর উপজেলার প্রিন্টিং শিল্পের সাথে জড়িত সকল ব্যবসায়ীদের নিয়ে ২৪ নভেম্বর সোমবার রাত ৮টায় মণিরামপুর পৌর শহরের উত্তরমাথা বাসস্ট্যান্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশা আর্ট এন্ড ডিজিটাল সাইনের স্বত্ত্বাধিকারী এস.এম হাফিজুর রহমানের সার্বিক পরিচালনায় ও রেখা আর্ট ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম.এম আরজান আলী, আনন্দ কুমার দেবনাথ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ ইমরান হুসাইন, মোঃ মহিদুল ইসলাম, মোঃ রাফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, সমীর কুমার দাস, ইমামুল হাসান, এস.এম ফারাবী মোস্তাকিম, আব্দুল্লাহ আল শোয়েব, মোঃ মনির হোসেন প্রমুখ।মতবিনিময় শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে কন্ঠভোটে আগামী দুই বছরের জন্য মণিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ তিন তলা বিশিষ্ট চকচকে ভবনে শিক্ষার্থীদের কলম ও খাতার খসখসে শব্দ পুরো পরিবেশকে শান্ত করে রেখেছে। শিক্ষকদের কড়া নজরদারিতে রুম ভিত্তিক ভাবে স্ব স্ব শ্রেনীর ৬ষ্ঠ হতে ৯ম পর্যন্ত ছাত্রছাত্রীরা বার্ষিক পরিক্ষার প্রশ্নের উত্তর লিখে চলেছে পরিক্ষায় খাতায়। কাটাখালি হাজরাইল নলঘোনা (কেএইচএন) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মন্ডলী,দপ্তরী,আয়া সকলেই যার যার দায়িত্বে থাকলেও ১৯৯৪ ইং সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কক্ষে শুন্য চেয়ার পড়ে আছে।চলতি এ তথ্য গত বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সকালের চিত্রে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ও কেরানী জানান প্রধান শিক্ষক এমএ মান্নান মণিরামপুরে গুরুত্বপূর্ণ কোন কাজে গেছেন। অথচ,মাধ্যমিক শিক্ষা অফিসার ফোন কলে জানান,আজ(বৃহস্পতিবার) কোন ধরনের কাজে…
নিজস্ব প্রতিনিধিঃ আজ অমিত্রাক্ষর’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর সদর উপজেলার শিক্ষার্থীদের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত সংগঠনটিকে গতিশীল করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করা, যশোর সদরে সেবামূলক কর্মকাণ্ডসহ উপজেলাটির এলামনাইদের ডাটাবেজ তৈরির সিদ্ধান্তও হয় এই সভায়। আর তাদের সাথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে আগামী ছয় মাসের জন্য ‘অমিত্রাক্ষর’র আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির আহ্বায়ক সাইব আল ইহতিসান, যুগ্ম-আহ্বায়ক জিহানুল হক, আহনাফ শাফিন, সাইম আল ইহতিসাম , নূর রাদিয়া তাহিয়াত, মেহেদি হাসান, আনমুন জেসমিন ও হামিদুর রহমান সুজন, সদস্য সচিব রেহনুভা রাইসা, রহিম অর্চি, যুগ্ম সদস্য…
নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৯ নভেম্বর, ২০২৫ তারিখেরাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইয়ুথ সাইন্টিস্ট ইনোভেশন সোসাইটির আয়োজনে ইনোভেশন স্পার্ক ১.০ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে ব্রোঞ্জ, রৌপ্য এবং স্বর্ণপদকে সর্বমোট তিনটি দলকে পুরস্কৃত করা হয়।এ আয়োজনে জাতীয় পর্যায়ের স্বর্ণপদক অর্জন করেছে টিম ‘ইয়াভ’। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে থাইল্যান্ডের ব্যাংকক শহরে অংশগ্রহণের সুযোগ পেয়েছে ‘ইয়াভ’। দলের সদস্যরা হলেন দিপান্বিতা রায়,রোহিত রায়, মুনাজিয়া মুন,শুভজিৎ সরকার,সাইফ অনিক,তানজিন সুলতানা প্রাপ্তি।দলের দলনেতা দিপান্বিতা রায় বলেন, ইয়াভ নিয়ে তাদের পরিকল্পনা শুধুমাত্র জাতীয় নয় আন্তর্জাতিক পর্যায়েও স্বর্ণপদক অর্জন করা। ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায় তারুণ্যের উদ্ভাবনকে বাংলাদেশ তথা যশোরকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে…
মামুনুর রশিদ,মনিরামপুরঃ মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নারীর অগ্রযাত্রার অনন্য সৈনিক জনাব নিশাত তামান্নার সাথে শুভেচ্ছা বিনিময় করেন- জ্ঞান চর্চা কেন্দ্র, সামাজিক প্রতিষ্ঠান ও ষাট বছরে পথচলা ও সাহিত্য-সংস্কৃতির বিশাল ক্যানভাসের অনন্য সারথী “খামারবাড়ী পাবলিক লাইব্রেরি”র একাধিকবার নির্বাচিত সম্পাদক, সফেদ মনের মানুষ মোঃ জমিরুল ইসলাম ও লাইব্রেরির আজীবন সদস্য এবং সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. হাফিজুর রহমান।ইতোমধ্যে “খামারবাড়ী পাবলিক লাইব্রেরি”র উন্নয়নে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না মহোদয় অনবদ্য ভূমিকা রেখেছেন। এলাকায় লাইব্রেরির মাধ্যমে এমন আলো ছড়ানো ও জনবান্ধব কাজের জন্য এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকার প্রবীন, নবীন ও বোদ্ধাজনেরা ইউএনও মহোদয়ের এমন কর্মে ভূয়ষী প্রশংসা করেছেন।গত ১৮ নভেম্বর মঙ্গলবার…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ ছবিটি একটু দূর হতে দেখলেই মনে হবে এটা মণিরামপুর হইতে ঢাকুরিয়া বা মণিরামপুর টু হোগলাডাংগা বাজারে যাওয়ার ইন্জিন চালিত ভ্যান স্ট্যান্ড। তবে একটু উপরে তাকালেই বোঝা যাবে এটা মণিরামপুর থানা গেট। তবে হ্যা,এই থানা গেটের ভ্রাম্যমান স্টান্ড থেকে দৈনিক ইন্জিন চালিত ভ্যান ছেড়ে যায় দূর-দূরান্তের বিভিন্ন স্থানে।মণিরামপুর থানা গেটের সামনেই প্রতিদিন দেখা যাচ্ছে এ অবৈধ মোটরচালিত ভ্যান, ইজিবাইকের উপচেপড়া ভীড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই বেড় চলেছে এই নিষিদ্ধ যানবাহনের স্ট্যান্ড গড়ে তোলার প্রতিযোগিতা। ফলে থানা গেটের আশপাশের সড়কে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট ও বিশৃঙ্খলা। থানা গেটের সামনেই যেনো ইন্জিন ভ্যান “স্ট্যান্ড”! এখন প্রশ্ন প্রশাসনের নাকের ডগায়…
নিজস্ব প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার মুন্সিখানপুরে অবস্থিত দীর্ঘ ষাট বছর জ্ঞানের আলো ছড়ানো শিক্ষা-সামাজিক ও ঐতিহ্য ঘেরা প্রতিষ্ঠান খামারবাড়ী পাবলিক লাইব্রেরির উদ্যোগে ১৫ই নভেম্বর শনিবার বিকালে লাইব্রেরী চত্বরে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনা ও আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে “সামাজিক সম্প্রীতি” ও “আচার-আচারণ” বিষয়ের উপর জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাইব্রেরির সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় ও লাইব্রেরির সভাপতি মো: মতিয়ার রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, মনিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, দৌলত হোসেন খান, সেলিম খান, খান শফিয়ার…
নিজস্ব প্রতিবেদকঃযশোরের জনপ্রিয় বিনোদিয়া পার্কে প্রেমিক–প্রেমিকার একসঙ্গে বিষপানের ঘটনায় সাদিকুর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান এক তরুণীকে সঙ্গে নিয়ে পার্কে ঘুরতে আসেন। ঘোরাঘুরির সময় কোনো এক পর্যায়ে তারা দু’জনেই ঘাসপোড়া জাতীয় বিষ পান করেন বলে ধারণা করা হচ্ছে। বিষপান করার পর ব্যথায় ছটফট করতে দেখে পার্কের দর্শনার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। পরে পার্ককর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সাদিকুরকে মৃত ঘোষণা…
মণিরামপুর প্রতিনিধিঃমণিরামপুর পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এর আওতায় পৌরসভা মাস্টার প্লান (এমপি) প্রনয়ন বিষয়ক পরামর্শকরণ সভা-১ অনুষ্ঠিত হয়েছে।উন্নয়ন পরিকল্পনা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ড্যাটেক্স সহ ৩টি সহযোগী সংস্থার পৃষ্ঠ পোশকতায় এ সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদার,পৌর সচিব মোঃ তৌফিকুল ইসলাম,স্থানীয় সরকার প্রকৌশলী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মুত্তালিব,পৌরসভার হেলাল উদ্দিন প্রমূখ।পরামর্শক প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট মোঃ রেজাউর রহমানের সার্বিক ব্যাবস্থাপনায় এ সভায় মণিরামপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর,ডাক্তার,শিক্ষক,ইমাম,সেচ্চাসেবী,গনমাধ্যম সহ সচেতন কাগরিকেরা স্ব স্ব এলাকার উন্নয়ন প্রকল্পের কর্ম পরিকল্পনার রোডম্যাপের চিত্র তুলে ধরেন।
