-
অগ্রণী ব্যাংক লিঃমণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক
-
মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
-
সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃমণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!
-
মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন
Author: Daily Bondhon
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ অভয়আশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ গড়ি!জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ ইং উপলক্ষে র্যালি,আলোচনা সভা,৩ জন মৎস খামারীকে সন্মাননা স্বারক ও সনদপত্র বিতরনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে যশোরের মণিরামপুরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৮ই আগষ্ট থেকে শুরু হওয়া এ মৎস সপ্তাহ চলবে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত বলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজা।মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস খামারিদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মৎস সপ্তাহ উদ্বোধনী অনুষ্টানের আলোচনা সভা ও সন্মাননা স্বারক বিতরনী…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশ থেকে গত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে সৈরা শাসক শেখ হাসিনার জাহেলি যুগ হতে মুক্ত হয়েছে বাংলাদেশের ২০ কোটি জনগন।চলমান পরিস্থিতিতে সারাদেশের আইনশৃঙ্খলার চরম অবনতির চিত্র বিভিন্ন গনমাধ্যমের মাধ্যমে সাধারন মানুষ ইতিপূর্বে দেখতে পেরেছে। চোখের আড়ালের ঘঠনার অভিযোগ,তার সত্যতা যাচায়ে অনুসন্ধানী প্রতিবেদনে জেলা উপজেলা পর্যায়ের অসামাজিক ও আইন বহির্ভূত পর্দার আড়ালের বিভিন্ন ঘঠনা শুনে অনেকের গায়ের লোমও দাড়িয়ে যায়।এমনই এক লোমহর্ষক ঘঠনার তথ্য উঠে এসেছে আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনে।দেশব্যাপী গুম,খুন,ব্যাভিচার,ধর্ষণ,নীপীড়ন সহ বিভিন্ন অরাজকতার অবসান হলেও যশোরের মণিরামপুর পৌরশহরের জুড়ানপুর গ্রামের বিগত ফ্যাসিস্ট সরকারের স্থানীয় আ’লীগ নেতা সাবেক কাউন্সিলর মোঃ কুদ্দুস আলীর ক্ষমতার দাপটে জৈনক কাঠ ব্যাবসায়ী মোঃ মুনসুর…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ পূর্ব নির্ধারিত সূচির আলোকে ২০২৫ইং সালের ক্যালেন্ডারের পাতায় ১৫ই আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ৮১ বছর বয়সে পদার্পন করলেন বেগম খালেদা জিয়া।মণিরামপুর উপজেলা বিএনপির ঘোষনা মোতাবেক বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টাই আলোচনা সভা ও দোয়া মাহফিল সময় নির্ধারন থাকলেও তার অনেক আগে থেকেই ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আসতে শুরু করে। পিক-আপ,থ্রী হুইলার, ইজিবাইক সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে জুম্মার নামাজের পর পরই উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে জমায়েত হতে দেখা যায়।বেগম খালেদা জিয়ার…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশের অন্যতম বৃহত্তর উপজেলা যশোরের মণিরামপুরের ১৭ ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সরকারি সেবা অব্যাহত রাখতে মধ্যবর্তী সরকারের তত্বাবধানে চেয়ারম্যান অনুুপস্থিত থাকা সাপেক্ষে ইউনিয়ন পর্যায়ে প্রশাসক নিয়োগ দিয়ে চলেছে।তথ্য মোতাবেক,যে সমস্ত ইউনিয়ন প্রশাসককে দায়িত্ব প্রদান করা হচ্ছে তারা প্রত্যেকেই এক একটা সরকারি দপ্তরের প্রধান। পরিষদের কার্যক্রম ও জনগণের সেবা চলমান রাখতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে চলছে ইতিবাচক-নেতিবাচক নানান সব সমালোচনা। দাপ্তরিক প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্বের কার্যক্রম সম্পর্কে কয়েকজন কর্মকর্তার সাথে আলাদা আলাদা ভাবে কথা হলে তারাও ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন এই অনুসন্ধানী প্রতিবেদকের কাছে। উল্লেখ্য,হাসিনার নিশি রাতের সরকারের ভোট জালিয়াতির মাধ্যমে চেয়ারম্যানের চেয়ার দখলকারী সৈরাচারী দোসররা তাদের…
সম্পাদকীয়ঃ আজ ঐতিহাসিক ১৫ ই আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নৃশংস ভাবে স্বপরিবারে হত্যা করে এদল বিপথগামী সেনা সদস্য অন্য দিকে আজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন, গণতন্ত্রকামী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। এই দিনটি তাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে। বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত নেতাকর্মীরা দলীয় নির্দেশনা অনুযায়ী পালন করছেন। অন্য দিকে সাধারণ মানুষেরা রয়েছেন বিপাকে। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দল দুটির অবদান অনস্বীকার্য। আমরা চাইলের বাংলাদেশের ইতিহাসে এই দুইজন ব্যাক্তির অবদানকে অস্বীকার করতে পারব না।…
নিউজ ডেস্কঃ আজ ১৫ আগস্ট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন আজ (শুক্রবার) বিভিন্নভাবে উদযাপিত হয়েছে। জন্মদিনটি পালিত হয় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে। খালেদা জিয়ার জন্মদিনের প্রথাগত তারিখ ১৫ আগস্ট ১৯৪৫, তবে বিভিন্ন সরকারি নথিতে তার জন্মতারিখে তফাৎ দেখা যায়। মেট্রিকুলেশন সার্টিফিকেটে উল্লেখ আছে ৯ আগস্ট ১৯৪৫, বিবাহ সনদে ৫ সেপ্টেম্বর ১৯৪৫, আর পাসপোর্টে ৫ আগস্ট ১৯৪৬। জন্মতারিখ নিয়ে ২০১৬ সালে হাইকোর্টে মামলা হয়, যা পরবর্তীতে ২০২৪ সালে অব্যাহতি পায়। ২০১৬ সাল থেকে রাজনৈতিক কারণে কেক কাটা বন্ধ করে, জন্মদিন পালন হয়ে আসে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে, যা বিভিন্ন দলীয় কার্যালয়, মসজিদ…
বার্তা কক্ষঃ ১৫ আগস্ট ২০২৫ আজ শুক্রবার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে ভোরে সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সেদিন ঘাতকদের গুলিতে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক। একইদিনে হামলা হয় বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায়। তিনি ও…
মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আগামীকাল(১৫ আগষ্ঠ) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র অনুষ্ঠিতব্য দোয়া মাহফিল সফল করতে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের সাথে মতবিনিময় করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বৃহঃবার ১৪ আগষ্ঠ বেলা ১২টাই আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম।মতবিনিময় সভায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিলের পাশাপাশি ১৫ই আগষ্ঠ জুম্মার নামাজের পর মণিরামপুর উপজেলা ব্যাপি মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে এ তথ্য নিশ্বিত করেছে উপজেলা বিএনপির মিডিয়া সেল।উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ…
নিজস্ব প্রতিনিধিঃযশোরের অভয়নগরে ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও তার সহযোগী চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিনকে আটক করেছে। আটকের পর মালিকানাধীন কণা ইকো পার্কে তাকে নিয়ে অভিযান পরিচালনা করছে র্যাব, ডিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথদল।আটক আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের পুত্র। অপরদিকে সাবেক ইউপি সদস্য তুহিন, চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে।গত ২ আগস্ট, নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বালুতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে, ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে…
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ কয়েক দিন আগের টানা ভারী বর্ষনে যশোরের মণিরামপুর উপজেলার ভবদাহ এলাকা সহ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে এক দূর্বিষহ দিন পার করছে। উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের বেশকিছু গ্রামে এখনো পর্যন্ত মানুষের বাড়ির উঠান আর মাঠের পানির অবস্থা অপরিবর্তিত। মাঠের ফসল,মাছের ঘের,শিক্ষা প্রতিষ্ঠান সবই এখন পানির নিচে। নিজের ঘরে পানি উঠাতে অনেকে আত্বীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে,প্রতিটি বাড়িতেই ঘরে ঢোকা ও বাইরে বের হতে গেলে এক বাশের সাকো ও ডুঙ্গা একমাত্র অবলম্বন। জলাবদ্ধ এলাকার প্রতিটি পরিবারের অর্থের উৎস এখন ভবদাহের কারনে সংকটাপন্ন!তথ্য আছে,গৃহপালিত পশু অনিরাপদ ও অর্থ প্রয়োজনে পানিবন্দীরা লোকসানেও বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্ধ পাঠদান,জলাবদ্ধতার…
