Author: Daily Bondhon

নিজস্ব প্রতিনিধিঃযশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া মাদ্রাসা ময়দানে আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন মেডিসিন, গ্যাস্টো ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ড. মু. সিরাজুস সালেকিন। তিনি এমবিবিএস (ঢাকা) ও এফসিপিএস (মেডিসিন পার্ট–১)। পাশাপাশি গাইনি ও স্ত্রীরোগ সংক্রান্ত সেবা প্রদান করেন ডা. মো. নাঈম ইকবাল নিশান, যিনি এমবিবিএস (RU), PGT (গাইনি) ও CCU–ট্রেনিংপ্রাপ্ত। চিকিৎসাসেবার পাশাপাশি আগত রোগীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হয়। এ…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ মনিরামপুর উপজেলার দুর্গাপুর দিঘির পাড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের শীত সহায়তায় এ কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি। রবিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি তাসলিমা আলম পাখি, সাধারণ সম্পাদক কাজী শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সাদিউজ্জামান মুনিম, সদস্য রিয়াজ উদ্দিন, রাফি, মেঘা, হাবিব, হিজলসহ আরও অনেকে। শীতবস্ত্র পেয়ে শিশুদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই যুবদূতের মূল লক্ষ্য। আগামী দিনগুলোতেও তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

Read More

‎এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ‎সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের মণিরামপুরে সোমবার ১লা ডিসেম্বর বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষকেও অংশ নিতে দেখা গেছে। পূর্ব নির্ধারিত এ বিশেষ দোয়া মাহফিলে শরীক হতে দুপুর হতেই ভীড় করতে থাকে নেতাকর্মীরা। মুহূর্তে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে লোকে লোকারণ্য হয়ে যায়। মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড শহীদ মোঃ ইকবাল হোসেন।‎ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা…

Read More

এম,আর,সি প্রতিনিধিঃ শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। গৌরব ও স্মৃতির মাস ডিসেম্বরের প্রথম দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোমবার ১লা ডিসেঃ সন্ধার পরপরই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যরা। মণিরামপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যরা কর্মসূচিতে অংশ নেয়। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন, মোমবাতি জ্বালানো এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজামুল বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না।…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্টদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অনিন্দ্য ইসলাম অমিত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। সভার সভাপতিত্ব করেন যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পেশাগত সমস্যাবলী, কাঠামোগত উন্নয়ন, কর্মপরিবেশসহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন। বক্তারা মেডিকেল টেকনোলজিস্টদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত অধিকার ও কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত টেকনোলজিস্টদের বিভিন্ন সমস্যা মনোযোগ…

Read More

‎মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা যুবদলের রাজপথের ত্যাগী নেতা মরহুম গফফার মাহমুদের ১ম মৃত্যু বার্ষিকী স্বরনে কবর জিয়ারত ও তার পরিবারকে আর্থিক সহয়তার চেক হস্তান্তর করেছে যশোর জেলা,মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। ‎সূত্রমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখা এবং মনিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে,মনিরামপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মরহুম গফ্ফার মাহমুদের পরিবারের কাছে, আর্থিক সহায়তার অর্থাৎ মরহুমের দুই এতিম মেয়ে ও স্ত্রী, বৃদ্ধ পিতার নিকট ব্যাংকের জমাকৃত টাকার কাগজপত্র হস্তান্তর করা হয় বলে উপস্থিত থেকে এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মেঃ মুক্তার হেসেন। ‎রবিবার (৩০শে নভেম্বর) দুপুরের পরপরই আসরের নামাজ বাদ উপজেলার খানপুর…

Read More

‎‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারিদের বেতন-ভাতা ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে দেশব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ডাকে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ২ ঘন্টার কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগীরা।‎এদিকে অবিলম্বে স্টাফদের দাবী বাস্তবায়ন করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট স্টাফদের ১০ গ্রেডে বাস্তবায়ন পরিষদের মণিরামপুর উপজেলা কমিটির সমন্বায়ক টেকনোলজিস্ট মোঃ আনিসুজ্জামান।‎তথ্য মোতাবেক, রবিবার ৩০ নভেম্বর সকাল ০৯ টা হতে ১১ টা পর্যন্ত (০২ ঘণ্টা) কর্মবিরতির অংশ হিসাবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের সামনে…

Read More

মাহমুদুল হাসান সোহাগঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে যশোর-৮৯ মনিরামপুর-০৫ সংসদীয় আসনটি ‘হোল্ড’ রেখেছে দলটি। এরই পরিপ্রেক্ষিতে এলাকায় জোরালো আলোচনা শুরু হয়েছে—এ আসনটি কি জোটের শরীক দলের জন্য ছেড়ে দেওয়া হবে, নাকি ধানের শীষ প্রতীকের প্রার্থীই এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন? মনিরামপুরের তৃণমূল বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্পষ্টভাবে জানিয়েছেন, তারা এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী চান। তাদের দাবি—মনিরামপুর বিএনপির সাংগঠনিক অবস্থান, ভোটব্যাংক ও দীর্ঘদিনের রাজনৈতিক পরম্পরা বিবেচনায় এ আসনে বিএনপির প্রার্থী দেওয়াই সময়োপযোগী সিদ্ধান্ত হবে।যদি শরীক দলের কাছে ছেড়ে দেওয়া হয় তাহলে আসনটি হারাতে পারে দল। স্থানীয় নেতাকর্মীরা…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কে বা কারা লাশটি ফেলে রেখে দ্রুত সটকে পড়ে। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের কোণায় পড়ে থাকা অবস্থায় প্রথমে তাকে অচেতন মনে হয়। পরে কাছ থেকে দেখে নিশ্চিত হন যে কোনো সাড়া-শব্দ নেই। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি, পা খালি যা দেখে মনে হচ্ছিল দীর্ঘক্ষণ পানিতে ছিল। খবর পেয়ে হাসপাতালের কর্তব্যরতরা তাকে জরুরি বিভাগে নিলেও পরীক্ষা–নিরীক্ষায় তাকে মৃত ঘোষণা করা হয়।জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।কোতোয়ালি…

Read More

‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ আগামি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর শুক্রবার বেলা তিনটায় ১৩ নং খানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে (শ্যামকূড়র, খানপুর, দূর্বাডাঙ্গা,কূলটিয়া,নেহালপুর, মনোহরপুর) পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়নের সমন্বয়ে বিশাল পথসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।মনিরামপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে বুধবার (২৬শে নভেম্বর) বিকালে আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও মনিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন মনিরামপুর পৌর বিএনপি’র সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর, সাংগঠনিক…

Read More