Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, March 24
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

    February 23, 2026

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»জাতীয়»অভয়নগরে চাঞ্চল্যকর শারীরিক প্রতিবন্ধী ভ্যানচালক ‘লিমন’ হত্যাকান্ড মামলার মূল রহস্য উদঘাটন
জাতীয়

অভয়নগরে চাঞ্চল্যকর শারীরিক প্রতিবন্ধী ভ্যানচালক ‘লিমন’ হত্যাকান্ড মামলার মূল রহস্য উদঘাটন

Daily BondhonBy Daily BondhonAugust 21, 2025Updated:August 21, 2025No Comments3 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 270

নিজস্ব প্রতিনিধিঃ শারীরিকভাবে প্রতিবন্ধি ও অসুস্থ্য ভিকটিম লিমন শেখ (২৬) প্রতিদিনের ন্যায় গত ১১/০৮/২০২৫ খ্রি. রাত অনুমান ০৯.০০ ঘটিকায় নয়াপাড়া শহরে ব্যাটারি চালিত ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে (নওয়াপাড়া জগবাবুর মোড় এলাকার জনৈক আঃ রহিম আকুঞ্জির ভাড়া বাড়ি) রাতে আর বাড়ীতে ফিরে না। পরের দিন ইং ১২/০৮/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় অভয়নগর থানাধীন ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামস্থ ফরাজীপাড়া বিলপাড়াগামী কাঁচা রাস্তার পাশে জনৈক নাসির ফরাজীর পতিত জমিতে জিকে গাছের সাথে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ গলায় কাপড় দিয়ে বেঁধে রাখা অবস্থায় পড়ে আছে মর্মে স্থানীয় সূত্রে সংবাদ পায় অভয়নগর থানা পুলিশ। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে নিকটস্থ পাথালিয়া পুলিশ ক্যাম্প থেকে অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে অনুমান ০৯.০০ ঘটিকায় ভিকটিম লিমনের বাবা আবুল কাশেম শেখ ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার বড় ছেলে (লিমন শেখ) এর মৃতদেহ সনাক্ত করেন। পরবর্তীতে থানা পুলিশ ভিকটিম লিমনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হয় যে কোন সময়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে একই উদ্দেশ্যে লিমন শেখ এর ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করে অভয়নগর থানাধীন ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামস্থ ফরাজীপাড়া-বিলপাড়াগামী কাঁচা রাস্তার নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জনৈক নাসির ফরাজীর পতিত জমিতে জিকে গাছের সাথে গলায় কাপড় দিয়ে বেঁধে রেখে তার ব্যাটারী চালিত ভ্যান (যার মুল্য অনুমান ৮০,০০০/-টাকা) এবং তার ব্যবহৃত বাটন মোবাইল ফোন ল( যার মূল্য অনুমান ১১০০/- টাকা) নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম লিমনের বাবা আবুল কাশেম শেখ অভয়নগর থানায় উপস্থিত হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে এজাহার দায়ের করলে অভয়নগর খানার এফআইআর নং-১৩, তারিখ: ১৩ আগস্ট, ২০২৫,জিআর নং-১৫৫, তারিখ- ১৩ আগস্ট, ২০২৫: সময়- রাত্র ০০.১০ ঘটিকা ধারা- ৩৭৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতারের নির্দেশনা প্রদান করে। এসআই (নিঃ) মোঃ বায়েজীদ মোল্লা’কে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়।
চাঞ্চল্যকর লিমন হত্যা মামলার মূলরহস্য উদঘাটন, প্রকৃত আসামী গ্রেফতার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে একটি বিশেষ টিম নিরবচ্ছিন্ন তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তায় ২০/০৮/২৫ খ্রি. সময় অনুমান ০৮.৩০ ঘটিকায় সন্দিগ্ধ হিসেবে *মোঃ বিল্লাল হোসেন (২৭) কে নওয়াপাড়া শিল্প শহরের নুরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে (বিল্লাল) উক্ত ঘটনায় ভিকটিম লিমন এর ভ্যান ছিনতাই এর উদ্দেশ্যে ভাড়া করে নির্জন স্থানে (উপরে বর্ণিত) নিয়ে গিয়ে ভিকটিমের গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ গলায় কাপড় দিয়ে জিকে গাছের সাথে বেঁধে রেখে ভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে, তার নিজ বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা ভ্যানের বডি, চাকা ও অন্যান্য যন্ত্রাংশ খোলা অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও অভয়নগর থানা ও ফুলতলা থানায় (খুলনা) পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিক্রিকৃত ভ্যানের ০৪ (চারটি) ব্যাটারি লিটন, আসানুর ও সঞ্জয় নামীয় ০৩ (তিন) জন ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা হয়। চোরাই ব্যাটারি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকায় উক্ত ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ ভিকটিম লিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি আসামী বিল্লাল বন্ধ করে পথিমধ্যে অজ্ঞাতস্থানে ফেলে দিয়েছে মর্মে জিজ্ঞাসাবাদে জানায়।

আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। নামঃ- মোঃ বিল্লাল হোসেন (২৭)
পিতা-মোঃ তারিকুল ইসলাম সাংঃ- শংকরপাশা
থানা-অভয়নগর
জেলা-যশোর।
২। নামঃ- মোঃ লিটন (৩৭)
পিতা-মৃত হাকিম শেখ
সাং-বাসুয়াড়ী
থানা-অভয়নগর
জেলা-যশোর।
২। আসানুর (৩৫)
পিতা-কেরামত মোল্যা
সাং-বাসুয়াড়ী
থানা-অভয়নগর
জেলা-যশোর।
৩। সঞ্জয় (৩৪)
পিতা-ধীরেন
সাং-পয়গ্রাম
থানা-ফুলতলা
জেলা-খুলনা।

উদ্ধারকৃতঃ-
১। ছিনতাইকৃত ভ্যানের যন্ত্রাংশ
২। ০৪ (চার)টি ব্যাটারি।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

November 27, 2025

শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

November 24, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (89)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.