Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025

    মণিরামপুর পৌরসভার পরামর্শকরণ সভা

    November 12, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»স্বাস্থ্য»যশোরের ১০ শিক্ষার্থী ও ২৩ সমকামী এইডস আক্রান্ত
স্বাস্থ্য

যশোরের ১০ শিক্ষার্থী ও ২৩ সমকামী এইডস আক্রান্ত

Daily BondhonBy Daily BondhonAugust 13, 2025No Comments2 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 744

নিজস্ব প্রতিবেদকঃ
সীমান্তবর্তী জেলা যশোর এখন এইচআইভি/এইডসের ঝুঁকির মুখে। সম্প্রতি এক সমন্বয় বৈঠকে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরাও এখন এই মরণব্যাধির শিকার হচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এইডস আক্রান্ত হয়েছেন মোট ৩৪ জন, যার মধ্যে ১০ জন ছাত্র এবং ২৩ জন সমকামী। এই সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অভিভাবকদের মধ্যে গভীর দুশ্চিন্তার সৃষ্টি করেছে।
সম্প্রতি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে এইচআইভি বিষয়ক সহায়তা ও পরিষেবা বৃদ্ধি সংক্রান্ত একটি সমন্বয় বৈঠকে এই তথ্য উঠে আসে। সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউএনএইডস ও ইউনিসেফ যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।
বৈঠকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, এই বছরের প্রথম ছয় মাসে আক্রান্ত ৩৪ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী। এর মধ্যে বিশেষভাবে উদ্বেগজনক হলো-আক্রান্তদের মধ্যে ১০ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১১ জন। ৬ মাসেই এত সংখ্যক শিক্ষার্থী আক্রান্ত হওয়া ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। এ ছাড়া ২৩ জন সমকামী এই রোগে আক্রান্ত হয়েছেন। ২০২৪ সালে যশোরে মোট ২৫ জন এইচআইভি/এইডসে আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে ১১ জন শিক্ষার্থী ছিল। আক্রান্তদের মধ্যে পাঁচজন মারা যান।
বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের এআরটি সেন্টারে ২২০ জন এইচআইভি/এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এই রোগীদের মধ্যে যশোর ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলার মানুষ রয়েছেন।
যশোরের জনসংখ্যা প্রায় ৩০ লাখ ৪৬ হাজার। এই হিসাবে প্রতি এক লাখ মানুষের মধ্যে একজন এইচআইভি/এইডস রোগী রয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং সেখানকার পরিবেশ ও পরিস্থিতির কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের ধারাবাহিকতা অব্যাহত থাকা নিয়ে সবাই চিন্তিত।
বৈঠকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রতিরোধমূলক সেবা প্রদান, চিকিৎসা সহজলভ্য করা এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত। এ ছাড়া উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, ইউনিসেফের এইচআইভি এইডস বিষয়ক স্পেশালিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস, প্রকল্পের পরিচালক ডা. মো. সাইদুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ শরিফুল আলম খান, ডাঃ গৌতম কুমার আচার্য্য, ডাঃ ইলাবতী মন্ডল, সহকারী অধ্যাপক ডাঃ অলোক কুমার সরকার, ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, আবাসিক মেডিকেল অফিসা ডা. হাবিবা সিদ্দিকী ফোয়ারা, ডা. আ, ন, ম, বজলুর রশীদ, এআরটি কর্নারের মেডিকেল অফিসার ও ফোকাল পার্সন ডা. কানিজ ফাতিমা প্রমুখ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তারা বৈঠকে উন্থাপিত তথ্য সত্য বলে নিশ্চিত করেন। একই সাথে উদ্বেগ প্রকাশ করে

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
যশোর লিড নিউজ সচেতনতা
Daily Bondhon

Related Posts

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

যশোরে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

November 30, 2025

দুই ঘন্টার কর্মবিরতিতে সেবা বন্ধে রোগীদের ক্ষোভ

November 30, 2025

মনিরামপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

November 8, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (88)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.