Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025

    মণিরামপুর পৌরসভার পরামর্শকরণ সভা

    November 12, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»রাজনীতি»কেশবপুরে ইউনিয়ন পরিষদের কক্ষে তালা ঝুলিয়ে দিল বিএনপি নেতাকর্মীরা
রাজনীতি

কেশবপুরে ইউনিয়ন পরিষদের কক্ষে তালা ঝুলিয়ে দিল বিএনপি নেতাকর্মীরা

Daily BondhonBy Daily BondhonMay 31, 2025No Comments3 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 214

নিজস্ব প্রতিবেদনকঃ যশোরে কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন। একই সাথে তার অপসারণ দাবিতে বিক্ষোভ করেন। তবে ইউপি চেয়ারম্যান জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির কতিপয় নেতাকর্মী এ কাজ করেছে।

জানা গেছে, কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান আওয়ামী লীগের সমর্থক। ২০২২ সালের ৫ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০১৬ সালের ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেও তিনি স্বাভাবিকভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছিলেন।

তবে শনিবার সকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে এসে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। এরপর তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষের নামফলক ও তালা ভেঙ্গে ফেলে একটি নতুন তালা ঝুলিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অন্তু প্রমুখ।

ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। আমরা এই চাবি এখন উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপিসহ হস্তান্তর করবো। আমরা চাই আওয়ামী লীগের দোসর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আর না থাকুক, এখানে প্রশাসক নিয়োগ হোক।

উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু বলেন, সরকারি স্থাপনায় যেন কোন ক্ষতি না হয়। এ ছাড়া এখানে যেন কোন বিশৃঙ্খলা না হয়, সে কারণে পাশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এখানে এসেছিলাম।

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান বলেন, শনিবার ইউনিয়ন পরিষদ বন্ধ ছিল। এ সুযোগে বিএনপির কতিপয় নেতাকর্মীরা পরিষদে এসে আমার নামের সাইনবোর্ড ও কক্ষের তালা ভেঙ্গে ফেলে। আমি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সর্বস্তরের জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। মূলত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ কাজটি করছে। নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু এবং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানের কক্ষের তালা ভেঙ্গে নতুন তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ঘটনার সময় ইউপি চেয়ারম্যানের কোন লোকজন সেখানে ছিল না। পরিবেশ শান্ত রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল

December 1, 2025

মণিরামপুরে গফফারের মৃত্যু বার্ষিকীতে যুবদলের আর্থিক সহায়তা

November 30, 2025

মনিরামপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী চান তৃণমূল বিএনপি নেতাকর্মীরা

November 28, 2025

মনিরামপুর বিএনপির প্রতীকের পক্ষে পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা

November 27, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (88)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.