Close Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • অর্থনীতি
  • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মতামত
  • বিজ্ঞাপন
  • আবহাওয়া
  • রাজনীতি
  • বিশেষ
Latest Posts

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

February 23, 2026

আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

December 5, 2025

মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

December 3, 2025
Facebook X (Twitter) Instagram
Friday, March 13
Facebook X (Twitter) Instagram Pinterest VKontakte
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
  • জাতীয়

    বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক

    February 23, 2026

    মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত

    December 3, 2025

    যশোরে সদর হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    November 27, 2025

    শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্ষক মান্নানের বিরুদ্ধে

    November 24, 2025

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

    November 20, 2025
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
  • বিনোদন
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • অর্থনীতি
    • কৃষি
  • শিক্ষা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিজ্ঞাপন
দৈনিক বন্ধনদৈনিক বন্ধন
শিরোনাম
  • অগ্রণী ব্যাংক লিঃ‎মণিরামপুরে গ্রাহকের টাকা কুক্ষিগত চক্রে তরিকুল,নিশিত ও হান্নান! সম্পৃক্ত শাখা ব্যবস্থাপক

  • মণিরামপুরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

  • সাইনবোর্ড আছে কার্যালয় নাইঃ‎মণিরামপুর উপজেলা কমিটির বিরুদ্ধে স্কাউটসের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য'র অভিযোগ!

  • মনিরামপুরে ১৬ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন

Home»বিশেষ»যশোরে পালিত পুত্রের হাতে মায়ের মৃত্যু
বিশেষ

যশোরে পালিত পুত্রের হাতে মায়ের মৃত্যু

Daily BondhonBy Daily BondhonMay 25, 2025No Comments3 Mins Read
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Post Views: 267

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরে লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে দত্তক (পালিত) ছেলের বিরুদ্ধে। শনিবার শহরের মনিহারস্থ ফলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ৯৯৯ ঘটনাটি জানতে পেরে পুলিশ বিকাল পাঁচটার দিকে নিহত খালেদা খানম রুমি (৫৫) মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে শেখ শামস্ (২২) আটক করেছে। নিহত খালেদা ওই এলাকার মৃত শেখ শাহজাহানের স্ত্রী।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, মনিহারের ফলপট্টির শামস্ মার্কেটের দ্বিতীয় তলাতে খালেদা খানম বসাবস করেন। তার কোন সন্তান না থাকায় তিন মাস বয়স থেকে অভিযুক্ত ছেলে শামসকে দত্তক সন্তান হিসাবে বাড়িতে রাখতেন। শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানদাররা পানি না পাওয়াতে খালেদাকে ডাকাডাকি করেন। ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে চলে যান। পরে আবার দুপুরে আবার ডাকাডাকি করেন। ভিতর থেকে কেউ দরজা না খোলাতে দোকানদাররা ৯৯৯ কল দেন। পরে স্থানীয় ফাঁড়ির সদস্যরা এসে ডাকাডাকি করলে শামস্ দরজা খোলে। এ সময় পুলিশ ও দোকানদাররা খালেদার খোঁজ নিলে বাড়িতে নাই বলে জানিয়ে দেয়। পরে পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষের দরজার কাছে গেলে দরজা খুলতে নিষেধ করেন। এক পর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে শুক্রবার রাত ১টার দিকে খালেদাকে লাঠি দিয়ে পিটিতে হত্যা করেছে বলে স্বীকার করেন। খালেদার কক্ষে মরদেহ রয়েছে বলেও শামস্ পুলিশকেও জানান। পরে খালেদার স্বজনের উপস্থিতিতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করে কোতয়ালী মডেল থানার হেফাজতে রাখা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শামস মাদকাসক্ত। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য সে তার মাকে মারধর করতেন।
প্রত্যক্ষদর্শী নাসির হোসেন নামে শামস মার্কেটের ভাড়াটিয়া বলেন, ‘শামস্ মার্কেটি এই অঞ্চলের বৃহৎ ফলপট্টি। সকালে নিচের দোকান গুলোর পানি না পাওয়াতে দ্বিতীয় তলাতে এসে খালেদাকে ডেকে না পেয়ে চলে যায়। পরে দ্বিতীয়বার দুপুরের পরে আবার ডাকাডাকি করি। তার ফোনও বন্ধ পায় আমরা। কেউ দরজা না খোলাতে আমরা জরুরি সেবা ৯৯৯ কল দেই। কল দিলে পুলিশ এসে অনেক ডাকাডাকি করলে অবশেষে শাসম্ দরজা খোলে। সে জানিয়ে দেয় তার মা খুলনাতে গেছে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়ে দেয়। তিনি বলেন, খালেদার কোন সন্তান নেই। দত্তক নিয়ে শামস্ বড় করেছে। সেই তিন মাস বয়সী থেকে ছেলের মতো মানুষ করেছে। শহরের সবচেয়ে নামকরা স্কুল দাউদ পাবলিকে পড়িয়েছে। নেশাগ্রস্ত হওয়াতে ক্লাস নাইনের পর সে আর পড়াশোনা করেনি। তার পরেও শামস্ কে অনেক ভালোবাসতো, খালেদা আপা। এমনকি এই মার্কেটটি তার নামে লিখে দিয়েছে। আমরা দেখেছি খালেদা কখনো সৎ ছেলের মতো দেখেনি শামসকে। তার পরেও সে জখন্য কাজটি করলো, তার মায়ের সাথেই’।
খালেদার ভাইয়ের ছেলে জুবায়ের তানভীর সিদ্দিকী জানান, ‘প্রায় শুনতাম শামস্ আমার ফুফুরে মারধর করতো। মাদকাসক্ত ছিলো সে। নিজের ছেলে না হলেও ছেলের মতো মানুষ করেছে। অথচ সেই মাকে নৃশংস হত্যা করেছে সে। এই হত্যার বিচার দাবি করছি।’
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছে ছেলেটি মাদকাসক্ত। কি কারণে এই হত্যা করেছে, সেটা তদন্ত চলছে। ছেলেটি আমাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলছে।

  • Facebook
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
  • Print
Daily Bondhon

Related Posts

বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন

December 1, 2025

মণিরামপুর থানা গেট যেন ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড

November 19, 2025

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান।যুবকের মৃত্যু।

November 15, 2025

‎মণিরামপুরে ভাড়া বাসায় ব্রাক কর্মীর মরদেহ,দেড় বছরের মেয়ে রেখে লাপাত্তা স্বামী তপু!

November 8, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ
  • বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত করে ছিনতাই, অভিযুক্ত পলাতক
  • আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত
  • মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
  • বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন
Categories
  • Blog (9)
  • অর্থনীতি (2)
  • আন্তর্জাতিক (6)
  • আবহাওয়া (1)
  • কৃষি (3)
  • খেলাধুলা (9)
  • চাকরি (1)
  • জাতীয় (89)
  • ফিচার (4)
  • বাণিজ্য (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (5)
  • বিজ্ঞাপন (1)
  • বিনোদন (5)
  • বিশেষ (45)
  • মতামত (1)
  • রাজনীতি (59)
  • শিক্ষা (13)
  • সম্পাদকীয় (2)
  • স্বাস্থ্য (23)
Facebook X (Twitter) YouTube
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • চাকরি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • কৃষি
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • মতামত
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত

ইমেইল: dailybondhonnews@gmail.com

মোবাইল : 01778268901

Type above and press Enter to search. Press Esc to cancel.