
নিজস্ব প্রতিনিধিঃআজ ২৩ অক্টোবর,২০২৫ তারিখে "নিরবতাকে রুখে দাও" শিরোনামে ইয়াভ ফাউন্ডেশন এর সহযোগী সংগঠন রেঞ্জার্স ভয়েস এর আয়োজনে যশোর কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে যশোরের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিবেট বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। মূলত নিরবতাকে রুখে দিয়ে কথা বলতে অনুপ্রেরণা যোগাতেই এই উদ্যোগ। ইয়াভ ফাউন্ডেশন এর কো চেয়ারম্যান জয় দত্ত এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোরের সভাপতি দীপংকর দাস রতন, যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, ইয়াভ উপদেষ্টা মোঃ নাসিম উদ্দিন খান,ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায়, সিনিয়র শিক্ষক মিনারা খন্দকার, প্রসেন বিশ্বাস, রেঞ্জার্স ভয়েস এর আহবায়ক তাহসিন আহমেদ,সদস্য সচিব দীপান্বিতা রায়, শাম্মী আক্তার, সাদিয়া সিদ্দিকী, স্নিগ্ধা আইচ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2026 দৈনিক বন্ধন. All rights reserved.