
নিজস্ব প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার মুন্সিখানপুরে অবস্থিত দীর্ঘ ষাট বছর জ্ঞানের আলো ছড়ানো শিক্ষা-সামাজিক ও ঐতিহ্য ঘেরা প্রতিষ্ঠান খামারবাড়ী পাবলিক লাইব্রেরির উদ্যোগে ১৫ই নভেম্বর শনিবার বিকালে লাইব্রেরী চত্বরে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনা ও আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে "সামাজিক সম্প্রীতি" ও "আচার-আচারণ" বিষয়ের উপর জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লাইব্রেরির সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় ও লাইব্রেরির সভাপতি মো: মতিয়ার রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, মনিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, দৌলত হোসেন খান, সেলিম খান, খান শফিয়ার রহমান, শাহজাহান আলী মাস্টার, মনিরামপুর পাবলিক লাইব্রেরির সদস্য সচিব মো: মুহিব বুল্লাহ,
শুভেচ্ছা বক্তব্য রাখেন লাইব্রেরির সম্পাদক মোঃ জমিরুল ইসলাম মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি .এম মজনুর রহমান, মোস্তাফিজুর রহমান খান, মশিয়ার রহমান গাজী, মাওলানা আব্দুল হাই, তানভীর হাসান খান প্রমুখ।
উল্লেখ্য অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে ৩২ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কৃতিত্বের সনদপত্র ও শিক্ষামূলক বই উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2026 দৈনিক বন্ধন. All rights reserved.