
নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন খুলনা - সাতক্ষীরা মহাসড়কের বানিয়াখালি নতুন রাস্তার মোড়ে এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্স যাত্রী তাসলিমা বেগম ময়না (৩৫), স্বামীঃ মোঃ আরিফুল মোল্লা, গ্রামঃ মৌতলা, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ সাতক্ষিরা নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ০৩ পথচারীসহ ০৫ জন।
জানা যায় মোঃ আরিফুল ইসলামকে তার স্বজনরা এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা থেকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। রোগীবাহী এ্যাম্বুলেন্সটি খুলনা -সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নিহতের স্বামী আরিফুল ইসলাম ও ভাসুর রিয়াজুল ইসলামসহ এ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন লাভলী, মর্জিনা ও হাসিনা নামে ০৩ জন পথচারী।
দুর্ঘটনার খবর পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং নিহত তাসলিমা বেগম ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এই সংক্রান্তে বিষয়ে ডুমুরিয়া থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2026 দৈনিক বন্ধন. All rights reserved.